শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
হ্যাটট্রিক দিয়েই বছর শুরু করলেন রোনালদো

হ্যাটট্রিক দিয়েই বছর শুরু করলেন রোনালদো

Sharing is caring!

সুপারকোপা ইতালিয়ানার ফাইনালে লাৎসিও’র বিপক্ষে হেরে বছর শেষ করেছিল জুভেন্টাস। এবার ক্রিস্টিয়ানো রোনালদোর হ্যাটট্রিকে সিরি’আ লিগে কালিয়ারির বিপক্ষে ৪-০ গোলের জয় নিয়ে ২০২০ সাল শুরু করেছে তুরিনের বুড়িরা।

সোমবার (০৬ জানুয়ারি) ঘরের মাঠ তুরিনে কালিয়ারিকে আতিথেয়তা দেয় জুভরা। ম্যাচের শুরু থেকে আক্রমণের ধার বজায় রাখলেও গোলের দেখা পাচ্ছিল না মাউরিজিও সারির শিষ্যরা। গোলশূন্য ড্র নিয়ে বিরতিতে যেতে হয় তাদের।

তবে দ্বিতীয়ার্ধে ঘরের দর্শকদের নিরাশ করেননি রোনালদো। ৪৯ মিনিটে কালিয়ারির দুই ডিফেন্ডারের ভুলে বল পেয়ে প্রতিপক্ষের জালের ঠিকানা খুঁজে নেন পর্তুগিজ উইঙ্গার।

প্রথম গোলের দেখা পেয়ে আরও ভয়ঙ্কর হয়ে ওঠে জুভেন্টাস। ৬৬ মিনিটে তিন খেলোয়াড়কে কাটিয়ে কালিয়ারির ডি-বক্সে ঢুকে পড়েন পাওলো দিবালা। আর্জেন্টাইন ফরোয়ার্ডকে বাধা দেওয়ায় পেনাল্টি পায় তুরিনের বুড়িরা। ৬৭ মিনিটে পেনাল্টি থেকে দলকে দ্বিতীয় গোল এনে দেন রোনালদো।

বল দখলের লড়াইয়ে রোনালদো এরপর ৮২ মিনিটে ডিয়েগো কস্তার পাস থেকে হ্যাটট্রিক পূরণ করেন সিআর সেভেন। তার আগে ৮১ মিনিটে রোনালদোর পাস থেকে দলের হয়ে তৃতীয় গোলটি করেন দিবালার বদলি হিসেবে নামা গঞ্জালো হিগুয়েন।

এই জয়ে সিরি’আ লিগের চলতি মৌসুমে পয়েন্ট তালিকার শীর্ষস্থান উদ্ধার করেছে জুভেন্টাস। ১৮ ম্যাচে তাদের পয়েন্ট ৪৫।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD