বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০১:২৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
অজ্ঞান পার্টির খপ্পরে পরে ব্যবসায়ীর মৃত্যু

অজ্ঞান পার্টির খপ্পরে পরে ব্যবসায়ীর মৃত্যু

Sharing is caring!

ক্রাইমসিন২৪:ভোলার দৌলতখানে অজ্ঞান পার্টির খপ্পরে পরে এক তেল ব্যবসায়ীর মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় বরিশাল শের-ই-বাংরঅ মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত মো. কাশেম হাওলাদার (৩৩) ভোলা সদর থানাধীন ধুনিয়া এলাকার রাজি মিয়া হাওলাদারের ছেলে। মৃতের ভাই আব্দুল বাছেদ হাওলাদার জানান, তেল পরিবহনের জন্য কাশেম হাওলাদারের নিজের ট্যাংক লড়ি আছে। যাতে করে বরিশাল থেকে তেল নিয়ে ভোলার বিভিন্ন স্থানে বিক্রি করা হতো। বৃহষ্পতিবার দুপুরে ভোলার দৌলতখান থানাধীন বাংলাবাজারের একটি তেলের দোকানে পাওনা আদায়ের জন্য যান মো. কাশেম হাওলার। ওই দোকানে বসা অব্স্থায় আকস্মিক সে অচেতন হয়ে মেঝেতে লুটিয়ে পড়লে স্থানীয়রা উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করে। তিনি বলেন, যদিও এসময় তার সাথে থাকা টাকা ও মোবাইল ফোন কিছুই পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছিলো সে। এদিকে কাশেমের অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার সন্ধ্যায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সর্বশেষ তাকে নিবির পর্যবেক্ষনের জন্য ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) তে প্রেরন করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সন্ধ্যার দিকে তাকে মৃত ঘোষনা করেন চিকিৎসক। মরদেহ সুরতহাল ও ময়নাতদন্তের জন্য হাসপাতালের লাশ রাখা কক্ষে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন ওয়ার্ড মাষ্টার আবুল কালাম।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD