রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে ফুলেল শুভেচ্ছায় সিক্ত সাংবাদিক নেতা মনজুর হোসেন বেগম জিয়ার সুস্থতার জন্য ৯ নং ওয়ার্ড শ্রমিকদলের দোয়া চরফ্যাশনে যুবদল নেতার উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া কলাপাড়ায় উদ্ধার হওয়া শঙ্খিনী সাপ সংরক্ষিত বনে অবমুক্ত কলাপাড়ায় বিদ্যালয়ের গেটের তালা ভেঙে পরীক্ষা গ্রহন,  শিক্ষকদের আন্দোলনে অভিভাবকদের ক্ষোভ পটুয়াখালীতে সাজাপ্রাপ্ত আসামি ২১ বছর পর প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় পটুয়াখালীর মহিপুরে চাঞ্চল্যকর ট্রলার মাঝি হত্যা মামলার আসামী  সোহেল ফকির র‌্যাবের হাতে গ্রেপ্তার গলাচিপা উপজেলা রিপোর্টার্স ক্লাবের ১৩ সদস্যের কমিটি অনুমোদন, সভাপতি মাছুম বিল্লাহ ও সম্পাদক নাসির উদ্দিন বেগম জিয়ার জন্য ৫ নং ওয়ার্ড লৌহ শ্রমিক দলের দোয়া অনুষ্ঠান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থ্যতা কামনায় বিশেষ দোয়া মোনাজাত আয়োজন করে বরিশাল জেলা মুক্তিযুদ্ধের প্রজন্ম দল বাউফলে আ.লীগ নেতার বিরুদ্ধে হিন্দুদের জমি দখল করার অভিযোগ বাউফলে খালেদা জিয়ার সুস্থতা কামনায় গরু জবাই ও গোশত বিতরণ বেগম জিয়ার সুস্থতার জন্য জাগুয়া ইউনিয়ন বিএনপির দোয়া মুনাজাত মুফতি রেজাউল করিম বলেন, গত ৫৩ বছরে আমরা অনেক দল দেখেছি বেগম জিয়ার জন্য যুবদল বরিশাল জেলা উত্তরের দোয়া মুনাজাত
আওয়ামীলীগ প্রার্থী মহিবের সাথে সাংবাদিকদের মতবিনিময়

আওয়ামীলীগ প্রার্থী মহিবের সাথে সাংবাদিকদের মতবিনিময়

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : কলাপাড়ায় কর্মরত সকল প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার গনমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করেছেন পটুয়াখালী-৪ সংসদীয় আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মহিব্বুর রহমান মহিব। শনিবার বেলা দশটায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অনুষ্ঠিত এ মতবিনিময় সভা অনুঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রাকিবুল আহসান, উপজেলা চেয়ারম্যান মোতালেব তালুকদার, কলাপাড়া পৌর মেয়র বিপুল হাওলাদার, পটুয়াখালী জেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক এডভোকেট মো. শামীম এবং সিআইপি মাসুদুর রহমান।
অর্থনৈতিক বিবেচনায় দখিনের সবচেয়ে গুরুত্বপূর্ন আসন পটুয়াখালী-৪, কলাপাড়ার চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের তথ্য তুলে ধরে এসময় মহিব্বুর রহমান মহিব বলেন, এক সময়ের অবহেলিত জনপদ খ্যাত কলাপাড়ার উন্নয়নে নানা প্রকল্প বাস্তবায়ন করছেন। দেশের সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখা ছাড়াও যার সুফল এ অঞ্চলের মানুষ ভোগ করছে।
এসময় কলাপাড়া প্রেসক্লাব ও কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সদস্য গনমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মহিব। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কারনে কলাপাড়া এখন জেলার দাবী রাখে। মাদক র্নিমুলে জিরো টলারেন্সের কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষনা। মাদক যুব সমাজকে কর্মহীন করছে। মাদককে সমাজ থেকে দুর করতে যা যা করনীয় সে ভূমিকা রাখা হবে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পন। সুধী সমাজের একটি অংশ। কাজেই সাংবাদিকদের সব রকম সহযোগিতা করা হলে এরাই সমাজের উন্নয়নে একটি গুরুত্বপূর্ন ভূমিকা রাখতে পারবে।
কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মেজবাহউদ্দিন মান্নুর এক প্রশ্নের জবাবে জবাব মহিবুর রহমান বলেন, দেশের অন্যতম পর্যটন কেন্দ্র কুয়কাটাসহ নিজামপুর এবং লালুয়া বেরিবাঁধ ভাংগনে আজ বির্পযস্ত। আগ্রাধিকার ভিত্তিতে এর প্রতিকারে ব্যবস্থা গ্রহন করা হবে। গনমাধ্যমকর্মী গোফরান পলাশের এক প্রশ্নের জবাবে কলাপাড়া পৌর মেয়র বিপুল হাওলাদার বলেন, উচ্চ শিক্ষিত এবং অর্থনৈতিকভাবে সাবলম্বী মহিব সাহেব কোন ঠিকাদারী সিন্ডিকেট গড়ে তুলবেন না। এ নিশ্চয়তা আপনাদের দিতে পারি।
###

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD