বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:১০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
ভোলায় লঞ্চ চলাচল বন্ধ, যাত্রীদের দুর্ভোগ!

ভোলায় লঞ্চ চলাচল বন্ধ, যাত্রীদের দুর্ভোগ!

Sharing is caring!

ভোলার সঙ্গে রাজধানীসহ অন্যান্য জেলা ও বিভাগীয় শহরের যোগাযোগের সহজ মাধ্যম হচ্ছে নৌপথ। কিন্তু ১১ দফা দাবিতে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকা ধর্মঘটের কারণে ভোলা থেকে সব রুটের লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

শনিবার  (৩০ নভেম্বর) সকাল থেকে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।

জরুরি প্রয়োজনে লঞ্চ ঘাটে এসে কেউ কেউ ফিরে গেলেও বাধ্য হয়ে অনেকেই বিকল্প হিসেবে স্পিডবোর্ট ও ট্রলার করে ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন। এতে দক্ষিণাঞ্চলে হাজার হাজার যাত্রীরা পড়েছেন বিপাকে।

বরিশাল বিভাগীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি আবুল হাসেম বলেন, এ নিয়ে আমরা চারবার ধর্মঘটের ডাক দিয়েছি। প্রত্যেকবার আমাদের দাবি মেনে নেবে বলে আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করা হয়নি। তাই এবার দাবি না মানা পর্যন্ত ধর্মঘট চলবে।

এদিকে, শনিবার ভোর থেকে ভোলা-বরিশাল, অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটের নৌযান চলাচল বন্ধ রয়েছে। বিশেষ করে যাত্রীদের কাছে ভোলা-বরিশাল রুটটি গুরুপ্তপূণ  হলেও কোনো লঞ্চ ছেড়ে যায়নি।

ঘাটের ইজারাদার প্রতিনিধি মাইনুদ্দিন বলেন, প্রতিদিন ভোলা-বরিশাল রুটে ১৪টি লঞ্চ যাতায়াত করে। কিন্তু ধর্মঘটের কারণে সব বন্ধ রয়েছে। এতে আমরা লোকসানের মুখে পড়েছি।

কয়েকজন যাত্রী জানান, হঠাৎ করে লঞ্চ ধর্মঘটের ডাক দেওয়ায় তারা গন্তব্যে যেতে পারছেন না। ঘাটে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও কোনো লাভ হচ্ছে না। বাধ্য হয়ে অনেকে ফিরে গেছেন।

এদিকে শুধু ভোলা-বরিশাল নয়, ভোলা-ঢাকা রুটেও লঞ্চ চলাচল বন্ধ থাকবে বলে জানান এ রুটে চলাচলকারী গ্লোরি অব শ্রীনগর লঞ্চের ম্যানেজার রুহুল আমিন বলেন, ধর্মঘট তাই লঞ্চ চলবে না।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD