সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা
যুক্তরাজ্যে ট্রাক কন্টেইনার থেকে ৩৯ মরদেহ উদ্ধার

যুক্তরাজ্যে ট্রাক কন্টেইনার থেকে ৩৯ মরদেহ উদ্ধার

Sharing is caring!

যুক্তরাজ্যের দক্ষিণপূর্ব ইংল্যান্ডের এসেক্সে একটি ট্রাক কন্টেইনার থেকে ৩৯টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

দেশটির পুলিশের বরাতে বার্তা সংস্থা এএফপি ও হাফিংটন পোস্ট এমন খবর দিয়েছে। বুধবার সকালে এই লাশ উদ্ধার করা হয়।

জানা গেছে, মৃতদের মধ্যে ৩৮ জন প্রাপ্তবয়স্ক ও এক কিশোর রয়েছে। এ ঘটনায় হত্যার সন্দেহে উত্তর আয়ারল্যান্ড থেকে ২৫ বছর বয়সী একজনকে গ্রেফতার করা হয়েছে।

ট্রাকটি পাওয়া গেছে ওয়াটারগ্লাড শিল্প পার্কে। পুলিশ জায়গাটি ঘিরে রেখেছে। সেখানে কাউকে ঢুকতে দেয়া হচ্ছে না।

পুলিশের প্রধান সুপারইনটেন্ডেন্ট অ্যান্ড্রু মারিনার বলেন, এটা একটি মর্মান্তিক ঘটনা। যেখানে বেশ কিছু লোকের প্রাণহানি ঘটেছে। কী ঘটেছিল, তা জানতে আমাদের তদন্ত চলছে।

তিনি বলেন, আমরা মরদেহ শনাক্তে কাজ করছি। তবে এটা একটা দীর্ঘ প্রক্রিয়া হতে পারে বলে আমি ধারনা করছি।

এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, ট্রাকটি বুলগেরিয়া থেকে এসেছে। ১৯ অক্টোবর শনিবার হলিহেড থেকে সেটি ব্রিটেনে ঢোকে। এ ঘটনায় তদন্ত করতে আমাদের অংশীদারদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছি। ট্রাক চালককে আটক করে হাজতে নেয়া হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD