শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২:০৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
পটুয়াখালীর মাদক ডন আব্বাস ও সোহাগ ডিবির জালে

পটুয়াখালীর মাদক ডন আব্বাস ও সোহাগ ডিবির জালে

Sharing is caring!

নিজস্ব প্রতিবেদকঃ

পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অভিযানে আব্বাস হাওলাদার ও তার সহযোগী সোহগ হাওলাদার নামের দুই মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার।

সোমবার ১৩-অক্টোবর সদর উপজেলা কালিকাপুর হেতলিয়া বাঁধঘাট এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিবি পুলিশ সুত্রে, আব্বাস ও তার সহযোগী সোহাগ হাওলাদারকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ এর নির্দেশনায়  এসআই সাইদুর রহমান, এএসআই রুবেল মিয়া, এএসআই মফিজুর রহমান এর নেতৃত্বে ও সংগীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে কুখ্যাত মাদক সম্রাট, পটুয়াখালী জেলা তথা বরিশাল বিভাগের অন্যতম মাদক ডন আব্বাস হাওলাদার ও তার সহযোগী সোহাগ হাওলাদার কে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তাতারকৃত আব্বাস হাওলাদার (৪০) কলাপাড়া উপজেলার বালিয়াতলী ইউনিয়নের বৈদ্যপাড়া গ্রামের বাসিন্দা মৃত আবুল হোসেন, মাতা ফিরোজা বেগম এর ছেলে।

তার সহযোগী সোহাগ হাওলাদার একই উপজেলার টিয়াখালী ইউনিয়নের ২ নং ওয়ার্ড রজপাড়া গ্রামের বাসিন্দা আব্দুল লতিফ হাওলাদার, মাতা মরিয়ম বেগমের ছেলে।

গ্রেপ্তারের পুর্বে তাদের নিকট হইতে ২০০০ (দুই হাজার) পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

এছাড়াও চৌরাস্তা থেকে তাদেরসহ ইয়াবা বহনকারী সাদা রংয়ের নোয়া হাইয়েছ গাড়ি জব্দ করা হয়েছে বলে জানান জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ।

এবিষয়ে ডিবি পুলিশের অফিসার ইনচার্জ জসিম উদ্দিন বলেন, গ্রেপ্তারকৃতদের সদর থানায় হস্তান্তর করা হয়েছে আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন।

নিজস্ব প্রতিবেদক, এস আল-আমিন খাঁন,

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD