রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:২৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা
বরিশালে শিশু‌ ধর্ষন মামলায় আসামীর যাবজ্জীবন কারাদন্ড

বরিশালে শিশু‌ ধর্ষন মামলায় আসামীর যাবজ্জীবন কারাদন্ড

Sharing is caring!

ব‌রিশা‌লের মুলাদী‌তে ১০ বছ‌রের এক শিশু‌কে  ধর্ষ‌নের মামলায় আসামী‌কে যাবজ্জীবন কারাদন্ড দি‌য়ে‌ছে আদালত। পাশাপাশি ৫০ হাজার টাকা জ‌রিমানা অনাদা‌য়ে আ‌রো ২ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করা হ‌য়ে‌ছে। দন্ডপ্রাপ্ত র‌ফিকুল ইসলাম (৩২) মুলাদী পৌর এলাকার নজ‌রুল ইসলাম হাওলাদা‌রের ছে‌লে ও ভিক‌টি‌মের প্র‌তি‌বেশী। সোমবার (২২ জুলাই) দুপু‌রে আসামীর অনুপ‌স্থি‌তি‌তে ব‌রিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক  মোঃ আবু শামীম আজাদ এ রায় ঘোষনা ক‌রেন ব‌লে জানি‌য়ে‌ছেন রাষ্ট্রপ‌ক্ষের আইনজী‌বি স্পেশাল পি‌পি ফ‌য়েজুল হক ফ‌য়েজ। মামলা সূ‌ত্রে জানা‌গেছে,  ২০০৯ সা‌লের ৭ ডিসেম্বর দুপু‌রে বা‌ড়ির সবার অ‌গোচ‌রে ভিক‌টিম‌ শিশু কন্যাকে ধান কুড়া‌নোর কথা ব‌লে পার্শবর্তী এক‌টি বাগা‌নে নি‌য়ে যায় দন্ডপ্রাপ্ত র‌ফিকুল ইসলাম। সেখা‌নে নি‌য়ে শিশু‌ কন্যা‌কে ধর্ষন ক‌রে র‌ফিকুল পা‌লি‌য়ে যায়। প‌রে শিশু‌টি বা‌ড়ি‌তে এ‌সে বাবা মা‌কে বিষয়‌টি বল‌লে তারা মুলাদী থানায় ওই ঘটনায় এক‌টি মামলা দা‌য়ের ক‌রেন। ২০১০ সা‌লের ২৩ ফেব্রুয়ারি মুলাদী থানার এসআই জ‌হিরুল ইসলাম আদাল‌তে চার্জশীট দা‌খিল ক‌রেন। আদালত ৭ জ‌নের সাক্ষ্যগ্রহন শে‌ষে আজ এ রায় ঘোষনা ক‌রেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD