বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…….এবিএম মোশাররফ হোসেন, এমপি কলাপাড়ায় অটোরিকশা- মোটরসাইকেল সংঘর্ষ। আহত-৪ মহিপুর কেয়ার মডেল হাসপাতালে হামলা-ভাঙ্গচুর, আতঙ্কে রোগী-কর্মীরা কলাপাড়ায় রুফটপ সোলারে জাতীয় অগ্রাধিকারের আহ্বান রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর
বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা

বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্সঃ

তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল এবং স্বার্থক করতে মঙ্গলবার দুপুরে বরিশাল সদর রোড বিএনপি দলীয় কার্যালয়ে বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় ।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সফল সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বরে বেড়ে ওঠা নেতৃত্ব বরিশাল ৪ হিজলা মেহেন্দিগঞ্জ মাটি ও মানুষের আপনজন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক রাজিব আহসান প্রধান অতিথির আসন অলংকৃত করে অনুষ্ঠানে আগত নেতৃবৃন্দের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করেন ।

স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি মনিরুল আলম চৌধুরী সভাপতিত্ব এ সময় বিশেষ অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি নাসির উদ্দীন আহমেদ মোল্লা এবং স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল হুদা বাবু ।

বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ নিজামুর রহমান নিজামের সঞ্চালনায় অনুষ্ঠানে বরিশাল জেলার অন্তর্গত ১০ টি উপজেলা এবং ৬ টি পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সদস্য সচিব সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন ।

শিক্ষা স্বাস্থ্য ও মৌলিক অধিকার বিষয়ে তারুণ্যের ভাবনা শীর্ষক সেমিনার এবং তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ কে দেশের সাধারণ মানুষের নিকট পৌঁছে দিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার মাধ্যমে আগামীর বৈষম্যবিহীন বাংলাদেশ বিনির্মাণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে প্রতিটি নেতাকর্মীকে সক্রিয় ভূমিকা পালনের আহবান জানান অতিথিবৃন্দ ।

এ সময় বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভিশন ২০৩০ কে তৃণমূল পর্যায়ে প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় নিয়ে যাওয়ার তাগিদ দেয়া হয় ।

বিএনপির প্রতিষ্ঠাতা দক্ষিণ এশিয়ায় সার্কের স্বপ্নদ্রষ্টা মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার জেডফোর্সের অধিনায়ক সাবেক রাস্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমান বীর উত্তমের যুগান্তকারী ১৯ দফা কর্মসূচী হৃদয়ে ধারণ করে আগামী ১৭ই মে খুলনায় অনুষ্ঠেয় সমাবেশ সফল করতে ইস্পাত কঠিন ঐক্য বজায় রাখার আহবান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD