বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
বরিশাল গোরস্থান রোডের রাস্তা ও ড্রেনের সংস্করণের দাবিতে মানববন্ধন

বরিশাল গোরস্থান রোডের রাস্তা ও ড্রেনের সংস্করণের দাবিতে মানববন্ধন

Sharing is caring!

পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ

বরিশাল গোরস্থান রোডের রাস্তা ও ড্রেনের সংস্করণের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ২রা মে শুক্রবার জুম্মার নামাজ শেষে নগরীর ২১নং ওয়ার্ড গোরস্থান রোডের সম্মুখে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

উক্ত মানববন্ধনে অংশ নেয় গোরস্থান রোডের বাসিন্দারা। শিশু থেকে বৃদ্ধ সকলের উপস্থিতি ছিলো এই আয়োজনে।

মানববন্ধনে অংশ নেয়া বক্তারা বলেন দীর্ঘদিন ধরে অত্র এলাকার বাসিন্দারা রাস্তা সংস্করণের অভাবে অবহেলিত ভাবে চলাচল করছি।নেই কোন সুষ্ঠু ড্রেনেজ ব্যবস্থা। সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় রাস্তা।

খানা খন্দে ভরা এই রাস্তাটি বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বরিশালে বৃহৎ মুসলিম গোরস্থান এই রোড দিয়ে যাতায়াত করতে হয়, মৃত মানুষের লাশ নিয়ে যানবাহনে তো সম্ভবই নাহ বরং হেঁটে যেতেও কষ্টসাধ্য হয়ে পড়েছে।

এসময় সিটি করপোরেশন ও জেলা প্রশাসনের প্রতি দ্রুত রাস্তা ও ড্রেনের সংস্করণের কাজ করে চলাচলের উপযোগী করে গড়ে তোলার আহবান জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD