সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প

ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প

Sharing is caring!

ক্রাইমসিন২৪ অনলাইন ডেস্ক : সাত দশমিক পাঁচ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে এশিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দেশ ইন্দোনেশিয়া। একইসঙ্গে এ ভূমিকম্প অনুভূত হয়েছে এশিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় উপকূলবর্তী দেশ পূর্ব তিমুরেও।

সোমবার (২৪ জুন) মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।

সংবাদমাধ্যমের খবরে বলা হয়, পূর্ব তিমুরের তিমুর সাগরের উপকূলে ভূমিকম্পটি অনুভূত হয়। এ সাগরের কিছু অংশই ইন্দোনেশিয়ার মধ্যে পড়েছে। এছাড়া ইন্দোনেশিয়ার বালি দ্বীপেও এ ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।

তবে ভূমিকম্পে ইন্দোনেশিয়া বা পূর্ব তিমুরে কোনো ধরনের ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি। 

ইউএসজিএস জানায়, প্রাথমিকভাবে এ ভূমিকম্পের মাত্রা সাত দশমিক দুই রেকর্ড করা হয়েছিল। 

এছাড়া এর গভীরত্ব ২২০ কিলোমিটার হওয়ায় এতে সুনামির কোনো আশঙ্কা নেই বলেই জানিয়েছে সুনামি সতর্ক কেন্দ্র।

অন্যদিকে অস্টেলিয়ার উত্তরাঞ্চলীয় শহর ডারউইনেও  এ ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানিয়েছে দেশটির ব্রডকাস্টিং করপোরেশন। তবে সেখানেও কোনো ধরনের ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের ঘটনা ঘটেনি।  

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD