রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন
ফেরিঘাটে যাত্রী হয়রানি করায় জেলা পরিষদের কর্মচারীসহ ২ জনের কারাদন্ড

ফেরিঘাটে যাত্রী হয়রানি করায় জেলা পরিষদের কর্মচারীসহ ২ জনের কারাদন্ড

Sharing is caring!

ক্রাইমসিন২৪ : বরিশালের বাবুগঞ্জ উপজেলার মীরগঞ্জ খেয়া ও ফেরীঘাটে যাত্রীদের হয়রানী এবং ভাড়াবাবদ অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে জেলা পরিষদের এক কর্মচারী সহ ২ জনকে কারাদন্ড প্রদান করা হয়েছে। শনিবার (০১ জুন) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত হাওলদারের নেতেৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত তাদের এ দন্ড প্রদান করে। দণ্ডাদেশপ্রাপ্তরা হচ্ছেন, বরিশাল জেলা পরিষদের কর্মচারী ওয়াহিদুজ্জামান এবং মীরগঞ্জ গ্রামের হাসেম সাজোয়ালের ছেলে রিয়াজুল ইসলাম। জানাগেছে, মীরগঞ্জে খেয়াঘাট ও ফেরিঘাট একই ঘাটে সংযুক্ত।  যেখানে যাত্রী ও যানবাহনের কাছ থেকে টোল আদায়ে খোদ নিয়ন্ত্রক সংস্থা জেলা পরিষদের কর্মচারীদের অনিয়মের প্রমান পায় জে ভ্রাম্যমান আদালত।  উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত হাওলদার জানান, অভিযোগ ও গোপন সংবাদ উভয়ের ভিত্তিতে ভ্রাম্যমান আদালতের এ অভিযান পরিচালিত হয়।  যেখানে নানান অনিয়মের অপরাধে জেলা পরিষদের কর্মচারী ওয়াহিদুজ্জামানকে ১৫ ও রিয়াজুল ইসলামকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। উল্লেখ্য বাবুগঞ্জ উপজেলার মীরগঞ্জ খেয়া ও ফেরীঘাটে হয়রানি এবং জিম্মি করাসহ নানান অভিযোগ দীর্ঘদিন ধরে যাত্রীদের পক্ষ থেকে উঠে আসছিলো। ধারাবাহিকতায় শুক্রবারই ঘাটটি খাস ইজারায় পুরোপুরি জেলা পরিষদ দায়িত্ব নিয়েছিলো টোল আদায়ে। স্থানীয় সরকারের একটি সংস্থা দায়িত্ব নিয়েও অনিয়মে জড়ানোয় বিস্ময় প্রকাশ করেছেন স্থানীয়রা। তারাজানান, খেয়াঘাটের যাত্রী জনপ্রতি ৭ টাকার ভাড়া ১০ টাকা, মোটরসাইকেলের ১৬ টাকার ভাড়া ৩০ টাকা এবং ফেরিঘাটে ১০০ টাকার গাড়ির ভাড়া ১৬০০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছিলে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD