বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:০৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

Sharing is caring!

অনলাইন ডেক্স: রাজধানীর তেজগাঁওয়ে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় দানু চৌধুরী (৮৪) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

মঙ্গলবার (৪ জুলাই) সকাল সোয়া ১০টার দিকে তেজগাঁওয়ের নাবিস্কো ও তিব্বতের মাঝামাঝি সাউদান সিএনজি পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

নিহত দানুর ছেলে ইমরান চৌধুরী বলেন, আমাদের বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলার কালিপুর গ্রামে। বর্তমানে আমি নাখালপাড়ায় থাকি। আমার বাসায় আসতেছিল বাবা। পথে সাউদান সিএনজি পাম্পের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হন তিনি। তাৎক্ষণিকভাবে পথচারীরা তাকে উদ্ধার করে তেজগাঁও ইমপালস হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তেজগাঁ শিল্পাঞ্চল থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD