রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বিএনপি নেতাকে কুপিয়ে জখম

বিএনপি নেতাকে কুপিয়ে জখম

Sharing is caring!

অনলাইন ডেক্স: নড়াইলের লোহাগড়ায় বিএনপি নেতা কাজী রেজাউল করিম ওরফে পারভেজ কাজী (৫০) কে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা।

সোমবার (৩ জুলাই) সকাল ৭টার দিকে লোহাগড়া ইউনিয়নের বয়রা গ্রামের বাদশা কাজীর বাড়ির সামনে ওই হামলার ঘটনা ঘটে।

আহত পারভেজ কাজী বয়রা গ্রামের মৃত খোরশেদ কাজির ছেলে। তিনি লক্ষ্মীপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি।

গুরুতর জখম পারভেজকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার্থে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মো. নাসির উদ্দীন  বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দোষীদের আটকের চেষ্টা চলছে। ব্যবস্থা নেওয়া হবে। এলাকার পরিবেশ শান্ত রয়েছে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, পারভেজ কাজী সকাল ৭টার দিকে স্থানীয় বউবাজার থেকে ভ্যানযোগে বাড়ি ফেরার পথে বয়রা গ্রামে বাদশা কাজীর বাড়ির কাছে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা ধারাল অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করে। তার চিৎকারে গ্রামের লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

আহতের চাচাতো ভাই কাজী বুলু  জানান, ধারাল অস্ত্র দিয়ে পারভেজকে কুপিয়েছে দুর্বৃত্তরা। ধারণা করা হচ্ছে পারভেজের হাত-পায়ের রগ কেটে গেছে।

লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. সৈয়দ ফরহাদ বিন হক বলেন , হাত-পায়ের রগ কেটেছে কিনা নিশ্চিত হওয়া যায়নি। উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠিয়েছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD