শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ

সন্তান চুরির অভিযোগ

Sharing is caring!

অনলাইন ডেক্স: যৌতুক দিতে অস্বীকার করায় স্ত্রীকে মারধর করে শিশু সন্তান নিয়ে পালিয়েছেন স্বামী ও শ্বশুর। এ ঘটনায় মামলা করেছেন স্ত্রী।

বুধবার (২৫ জানুয়ারি) সকালে বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা জজ মো. মশিউর রহমান খান মামলাটি আমলে নিয়ে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন।

সোমবার (২৩ জানুয়ারি) রাতে বরগুনা সদর উপজেলার আয়লা পাতাকাটা ইউনিয়নের দক্ষিণ ইটবাড়ীয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আসামিরা হলেন- লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার টামটা গ্রামের খোরশেদ আলমের ছেলে রাসেল হোসেন ও তার বাবা খোরশেদ আলম।

জানা যায়, বাদী নুসরত জাহান ভাবনার সঙ্গে ২০১৮ সালে রাসেল হোসেনের বিয়ে হয়। তাদের তিন বছরের একটি কন্যা সন্তান রয়েছে। বিয়ের পর পরই রাসেল হোসেন ও তার বাবা খোরশেদ আলম ব্যবসা করার জন্য ভাবনার কাছে ৫ লাখ টাকা যৌতুক দাবি করে আসছেন। সর্ব শেষ ২৩ জানুয়ারি ওই আসামিরা বাদীর কাছে পুনরায় ৫ লাখ টাকা যৌতুক দাবি করেন। বাদী যৌতুক দিতে অস্বীকার করলে রাসেল হোসেন উত্তেজিত হয়ে ভাবনাকে কিল, ঘুষি, লাথি মেরে গুরুতর আহত করেন।

ভাবনা বলেন, সোমবার যৌতুকের দাবিতে রাসেল আমাকে মারধর করে পরে রাতেই আবার মীমাংসা হয়। আমি রাসেলকে বলেছি আমার বাবা নেই। কিছুদিন পর সম্পত্তি ভাগ করে তোমাকে টাকা দেব। মঙ্গলবার সকাল ৯টার দিকে আমি ও আমার মা মোর্শেদা আক্তার তাদের জন্য সকালের নাস্তা তৈরি করতে ব্যস্ত থাকি। এই ফাঁকে রাসেল ও আমার শ্বশুর খোরশেদ আলম আমার শিশু সন্তান রাবেয়াকে চুরি করে নিয়ে পালিয়ে যায়। আমি রাসেলের কাছে ফোন করে সন্তানকে চাইলে তিনি ফেরত দেননি। এ ব্যাপারে বরগুনা থানায় মামলা করতে গেলে তারা ট্রাইব্যুনালে মামলা করার পরামর্শ দেন।

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মদ বলেন, এ ব্যাপারে থানায় কেউ মামলা করতে আসেনি। মামলা করতে এলে অবশ্যই মামলা নিতাম।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD