রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন
৯৯৯ এ কল: ৮ বোমা উদ্ধার

৯৯৯ এ কল: ৮ বোমা উদ্ধার

Sharing is caring!

অনলাইন ডেক্স: জরুরি সেবা ৯৯৯ নম্বর কল পেয়ে নাটোরের ডাঙ্গাপাড়া বাজার এলাকা থেকে সোমবার (২১ নভেম্বর) রাতে আটটি শক্তিশালী বোমা (লাল স্কসটেপে মোড়ানো) উদ্ধার করা হয়। এ সময় সেখান থেকে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ওহাব মন্ডল নামে বিএনপির এক সমর্থককে আটক করে পুলিশ।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ জানান, রাত ৮টা ৫০মিনিটের দিকে ৯৯৯ নম্বর থেকে ফোন করে জানানো হয় যে ডাঙ্গাপাড়া এলাকায় বোমা বিস্ফোরিত হয়েছে। এ খবর পেয়ে সদর উপজেলার ডাঙ্গাপাড়া বাজার এলাকায় গিয়ে জনৈক রাজ্জাকের নির্মাণাধীন চায়ের দোকান থেকে আটটি শক্তিশালী বোমা (লাল স্কসটেপে মোড়ানো) উদ্ধার করে পুলিশ। এসময় ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ওহাব মন্ডল নামে বিএনপি এক সমর্থককে আটক করা হয়।

তিনি জানান, এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে। বিষয়টি পুলিশ তদন্ত করছে।
এর আগে পাঁচটি বোমা বিস্ফোরিত হয়েছে বলে জানায় স্থানীয়রা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD