রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন
৬০০ ইয়াবাসহ গ্রেফতার ৩

৬০০ ইয়াবাসহ গ্রেফতার ৩

Sharing is caring!

অনলাইন ডেক্স: দিনাজপুর শহরের গুঞ্জাবাড়ী এলাকা থেকে ৬০০টি ইয়াবা ট্যাবলেটসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১১ নভেম্বর) জেলার কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতাররা হলেন- একই জেলার বিরল উপজেলার ধজিরপাড়ার রমজান আলীর ছেলে রিয়াজুল ইসলাম জুয়েল (৪৭), কক্সবাজার জেলার রামু থানার পূর্ব ধেছুয়া পালং (মাদরাসাপাড়া) মৃত বদিউল আলম বদির ছেলে কামাল উদ্দিন (৪৪) ও একই এলাকার রমিজ আহম্মেদের ছেলে ফরিদুল আলম (২৮)।

ওসি তানভিরুল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (১০ নভেম্বর) সন্ধ্যার দিকে গুঞ্জাবাড়ী এলাকা থেকে ৬০০টি ইয়াবা ট্যাবলেটসহ রিয়াজুল, কামাল ও ফরিদুলকে গ্রেফতার করা হয়।  এ ঘটনায় রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতোয়ালি থানায় তাদের নামে মামলা দায়ের করা হয়।

তিনি জানান, গ্রেফতারদের মধ্যে রিয়াজুলের নামে কোতোয়ালি থানায় এর আগেও মাদক মামলা রয়েছে। শুক্রবার তাদের আদালতে সোপর্দ করা হবে। পাশাপাশি তাদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD