বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময়
সংসদে যাচ্ছেন সালমা ইসলাম

সংসদে যাচ্ছেন সালমা ইসলাম

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: নির্বাচনের দিন ভোটের লড়াই থেকে সরে দাঁড়ালেও সংসদে যাওয়ার সুযোগ পাচ্ছেন জাতীয় পার্টির নেত্রী সালমা ইসলাম। সংরক্ষিত নারী আসনে প্রধান বিরোধী দল জাতীয় পার্টি যে চারজনকে মনোনয়ন দিয়েছে তাদের মধ্যে আছে সালমা ইসলামের নাম।

সোমবার জাপা থেকে মনোনয়ন পাওয়া চারজন নির্বাচন কমিশন সচিবালয়ে রিটার্নিং অফিসারের কাছে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

জাতীয় পার্টির মনোনীত বাকি তিনজন হলেন দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপিকা মাসুদা এম রশিদ চৌধুরী, চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যক্ষ রওশন আরা মান্নান ও নাজমা আকতার।

মনোনয়পত্র দাখিলের সময় দলের কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব মসিউর রহমান রাঙ্গাসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুলের স্ত্রী সালমা ইসলাম দশম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আবদুল মান্নানকে পরাজিত করেন। এবারের নির্বাচনে জাতীয় পার্টি মহাজোটের হয়ে নির্বাচন করলেও ঢাকা-১ আসনটি উন্মুক্ত থাকে। এই আসনে আওয়ামী লীগের মনোনয়ন পান বিশিষ্ট শিল্পপতি সালমান এফ রহমান। এই আসনে বিএনপির প্রার্থী না থাকায় সালমা ইসলামের সঙ্গে মূল প্রতিদ্বন্দ্বিতা হওয়ার কথা ছিল। তবে নির্বাচনের দিন কারচুপি ও অনিয়মের নানা অভিযোগ এনে ভোটের লড়াই থেকে সরে দাঁড়ান সালমা ইসলাম।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD