রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
দুপক্ষের হাতাহাতিতে বিএনপির কর্মীসভা পণ্ড

দুপক্ষের হাতাহাতিতে বিএনপির কর্মীসভা পণ্ড

Sharing is caring!

অনলাইন ডেক্স: দুপক্ষের হাতাহাতিতে বরিশালের হিজলা উপজেলা বিএনপির কর্মীসভা পণ্ড হয়ে গেছে।

শনিবার (১৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় বরিশাল নগরের সদর রোডস্থ কীর্তনখোলা মিলনায়তনে এ ঘটনা ঘটে।

আগামী ৫ নভেম্বর বিএনপির বিভাগীয় মহাসমাবেশ সফল করার লক্ষ্যে হিজলা উপজেলা বিএনপির এ কর্মীসভা আহ্বান করা হয়েছিল।

সভার প্রধান অতিথি ছিলেন বিএন‌পির ব‌রিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন ও সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু। তারা সভাস্থলে পৌঁছার আগেই ডেলিগেট বহির্ভুত নেতাকর্মীরা সভাকক্ষে প্রবেশ করায় দুইপক্ষের মধ্যে হাতাহাতির হয় বলে বিএনপি নেতাকর্মীরা নিশ্চিত করেছেন।

হিজলা উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল গাফফার তালুকদার বলেছেন, সভায় কিছুটা বিশৃঙ্খলা হওয়ায় সভা স্থগিত করা হয়েছে।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুজ্জামান সজল জানান, বেলা সাড়ে ১১টার দিকে বিএনপি নেতা দাবীদার দেওয়ান মনিরের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী সভাকক্ষে প্রবেশ করেন। তারা কেউ সভার ডেলিগেট নন। দেওয়ান মনির উপজেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবের স্বাক্ষর জাল করে তাদের ডেলিগেট কার্ড দিয়ে সভায় নিয়ে আসেন। তখন অন্যান্য নেতাকর্মীরা এর প্রতিবাদ জানালে দুপক্ষের মধ্যে হাতহাত শুরু হয়। তখন উত্তর জেলা বিএনপির আহ্বায়ক দেওয়ান মো. শহীদুল্লাহ ও সদস্য সচিব মিজানুর রহমান মুকুল সভামঞ্চে ছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রনের বাইরে চলে গেলে সভা স্থগিত ঘোষণা করা হয়।

আসাদুজ্জামান সজল বলেন, দলের শীর্ষ নেতার সঙ্গে অশালীন আচরণ করায় দেওয়ান মনিরকে অনেক বছর আগে দল থেকে বহিষ্কার করা হয়েছে। কিন্ত তিনি নিজেকে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দাবি করে আসছেন।

হিজলা উপ‌জেলা বিএন‌পির সি‌নিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল আলম রাজু ব‌লেন, উপ‌জেলা বিএন‌পি ১২০টি ডে‌লি‌গেট কার্ড দি‌য়ে‌ছি‌লো। ত‌বে হিজলা বিএন‌পির ৩৮ নম্বর সদস্যু দেওয়ান ম‌নির ৭০ জন‌কে জাল স্বাক্ষর দি‌য়ে ডে‌লি‌গেট কার্ড দেন। তার জন্যই সভায় বিশৃঙ্খলা হ‌য়েছে।

স্বাক্ষর জাল করে অনুসারীদের ডেলিগেট কার্ড দেওয়ার অভিযোগ অস্বীকার করেন বিএনপি নেতা দেওয়ান ম‌নির ব‌লেন, তিনি একাই সভাকক্ষে ঢুকেন। তার সঙ্গে কেউ ছিলনা। তবে অঙ্গ সংগঠনের অনেক নেতাকর্মী স্ব-উদ্যেগে সভা কক্ষে প্রবেশ করায় চেয়ারে বসা নিয়ে দুইপক্ষের মধ্যে বিশৃঙ্খলা হয়েছে। তাকে বহিষ্কার করার তথ্যও সঠিক নয় বলে দাবি করেন মনির দেওয়ান।

উত্তর জেলা বিএনপির আহ্বায়ক দেওয়ান মো. শহীদুল্লাহ বলেন, নির্ধারিত ডেলিগেটের বাইরে অনেক নেতকর্মী প্রবেশ করায় কর্মীসভায় বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এ কারণে সভা স্থগিত করা হয়েছে। পরে পুনরায় সভার তারিখ জানানো হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD