বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক
র‌্যাব সংস্কারের কোনো প্রশ্নই দেখি না,, নতুন ডিজি খুরশীদ

র‌্যাব সংস্কারের কোনো প্রশ্নই দেখি না,, নতুন ডিজি খুরশীদ

Sharing is caring!

অনলাইন ডেক্স: র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)-এর নতুন মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন বলেছেন, আমি ব্যক্তিগতভাবে বলব, র‌্যাব সংস্কারের কোনো প্রশ্নই দেখি না। আমরা এমন কোনো কাজ করছি না যে র‌্যাবকে সংস্কার করতে হবে। আমাদের পূর্ব থেকে যে বিধি-বিধান আছে, সেই বিধি-বিধান অনুসারে আমরা কাজ করছি। আমরা আইনের বাইরে কোনো কাজ করি না।

দেশে ও দেশের বাইরে বিতর্ক এবং যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মধ্যে থাকলেও র‌্যাবে সংস্কারের কোনো প্রয়োজন দেখছেন না এই বাহিনীর ।

পুলিশের বিশেষায়িত এই ইউনিটের দায়িত্ব নিয়ে শনিবার বঙ্গবন্ধু ভবনে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের প্রশ্নে এই মতামত জানান তিনি।

পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক খুরশীদ শুক্রবার র‌্যাবের ডিজির দায়িত্বভার নেন, শনিবার ছিল তার প্রথম কর্মদিবস।

গত বছর যুক্তরাষ্ট্র গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে নিষেধাজ্ঞার আওতায় আনে এই বাহিনীকে।

নিষেধাজ্ঞার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে খুরশীদ বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র র‌্যাব কর্মকর্তাদের ওপর যে নিষেধাজ্ঞা দিয়েছে, সেটা সরকারিভাবে মোকাবেলা করা হচ্ছে। তারা যেসব বিষয় আমাদের কাছে চেয়েছে, এরইমধ্যে আমরা সেসব বিষয়ের জবাব দিয়েছি। জবাব দেওয়ার পরে তারা আর পাল্টা প্রশ্ন করার সুযোগ পায়নি।

র‌্যাবের নতুন মহাপরিচালক আরও বলেন, তারা বললেন এতগুলো লোক আমার উধাও হয়েছে। বলতে তো হবে তারা কারা? আমরা তো বলেছি, কে কোথায় কী অবস্থায় আছে। আমি মনে করি না এটা বড় কোনো চ্যালেঞ্জ সরকার কিংবা আমাদের জন্য। আমরা আমাদের দায়িত্ব পালন করে যাবো। এটা সত্য, যারা কাজ করে তাদের ভুল-ত্রুটি হতেই পারে। তবে দেখতে হবে, সেটা ব্যক্তি স্বার্থে, নাকি দেশের সাধারণ মানুষের জন্য। তাই বলব, এসব বিষয় আমরা সরকারিভাবে মোকাবেলা করব।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD