বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:২০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক
ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত

ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত

Sharing is caring!

অনলাইন ডেক্স: রাজধানীর শ্যামপুর ধোলাইপাড়ে একটি মাঠে ছুরিকাঘাতে নয়ন ইসলাম (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছেন। নয়ন ইসলাম পোস্তগোলা এলাকার একটি স্কুলের নবম শ্রেণীর ছাত্র ছিলেন।

রোববার (৪ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে রাজধানী শ্যামপুর ধোলাইপাড় বস্তিভিটা বালুর মাঠে এই ছুরিকাঘাতে ঘটনাটি ঘটে। তাকে উদ্ধার করে তার দুই বন্ধু ও পরিবারের লোকজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরতর চিকিৎসক সোয়া ৩টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত নয়ন মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার ঝামা গ্রামের কামরুল ইসলামের ছেলে। তিন ভাইয়ের মধ্যে নয়ন ছিলেন বড়। বর্তমানে পরিবারের সঙ্গে ধোলাইপাড় মুন্সিবাড়ি পাইপরাস্তা এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন। হাসপাতালে নিয়ে আসা সিরাজুল ইসলাম হাসিব জানান, বেলা আড়াইটার দিকে ধোলাইপাড় বস্তিভিটা বালুর মাঠে নয়নকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে দ্রুত তাকে স্থানীয় ডেলটা কেয়ার হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে মারা যায়।

কে বা কারা কি কারণে নয়নকে ছুরিকাঘাত করেছে তা জানাতে পারেননি হাসপাতালে নিয়ে আসা নিহতের স্বজনরা। নিহত নয়নের বাবা কামরুল ইসলাম বলেন, নয়ন পোস্তগোলা আরকে চৌধুরী স্কুল এন্ড কলেজের নবম শ্রেণীর ছাত্র ছিল। সে আজকে স্কুলে যায়নি। তার বন্ধুদের মাধ্যমে সংবাদ পাই, বালুর মাঠে কে বা কারা নয়নকে ছুরি মেরেছে।

পরে হাসপাতালে নিয়ে আসলে মারা যায়। শ্যামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল আলম জানান, একটা হত্যাকাণ্ডের ঘটনা শুনেছি। ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD