মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
বাত জ্বরের লক্ষণ কী কী

বাত জ্বরের লক্ষণ কী কী

Sharing is caring!

অনলাইন ডেক্স: উন্নয়নশীল দেশে বাতজ্বর এখনো একটি মারাত্মক স্বাস্থ্যঝুঁকি হয়ে আছে। প্রাথমিক অবস্থায় এর ক্ষতিকর প্রভাব তেমন ব্যাপক না হলেও পরবর্তীকালে যদি হার্টের ভাল্ব আক্রান্ত হয়, তাহলে তার শারীরিক ও অর্থনৈতিক চাপে রোগীর জীবন দুর্বিষহ হয়ে ওঠে।

বাতজ্বর কেন হয়?

অস্বাস্থ্যকর ঘনবসতিপূর্ণ পরিবেশে শিশুরা একটি বিশেষ ব্যাকটেরিয়া (group A Streptococcus) দ্বারা সহজেই আক্রান্ত হয়। গলায় ইনফেকশন (pharyngitis), বারবার টনসিল আক্রমণ ইত্যাদি কারণে এই ব্যাকটেরিয়ার বিরুদ্ধে শরীর একটি এন্টিবডি তৈরি করে। সমস্যা হলো streptococcus জীবানুর দেহকোষের প্রোটিনের সঙ্গে হার্টভাল্ব, গিরার ঝিল্লির প্রোটিনের প্রচুর মিল রয়েছে। ফলে জীবানুর বিরুদ্ধে তৈরি হওয়া এন্টিবডি হার্টভাল্ব ও গিরার ঝিল্লির প্রোটিনের বিরুদ্ধে এক আত্মঘাতী যুদ্ধের সূচনা করে। এই যুদ্ধ সামান্য থেকে গুরুতর বিপর্যয় ঢেকে আনতে পারে।

মুখ্য লক্ষণ

– হৃৎপিণ্ডে প্রদাহ। যার ফলে জ্বর, বুকে ব্যথা, বুক ধড়ফড় করা, নাড়ির গতি বেড়ে যাওয়া এবং শ্বাসকষ্ট হতে পারে।

– গিরায় ব্যথা হয়। সাধারণত শরীরের বড় বড় সন্ধিতে ব্যথা হয়। একটি সম্পূর্ণ ভালো হয়ে যাওয়ার পর অন্যটি আক্রান্ত হয়।

– বুকে ও পিঠে লাল বর্ণের চাকা।

– হাত-পা বা শরীরের কোনো অংশের নিয়ন্ত্রণহীন কাঁপুনি।

– ত্বকের নিচে শিমের বিচির মতো ছোট আকৃতির শক্ত ও ব্যথাযুক্ত দানা।

গৌণ লক্ষণ

– স্বল্পমাত্রার জ্বর।

– গিরায় গিরায় ব্যথা।

– রক্তের ইএসআর বেড়ে যাওয়া।

– এএসও টাইটার বৃদ্ধি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD