রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন
বরিশাল এইচ এস টি টি আই এর আইসিটি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান

বরিশাল এইচ এস টি টি আই এর আইসিটি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান

Sharing is caring!

পারভেজ, বরিশাল প্রতিনিধিঃ ২৮ শে ফেব্রুয়ারী সোমবার গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে উচ্চমাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (এইচ এসটিটি আই) বরিশাল এর পরিচালনায় উচ্চ মাধ্যমিক শিক্ষকদের কম্পিউটার প্রশিক্ষণ কর্মসূচি ২০২১-২০২২ অর্থবছরের ৭৭ তম ব্যাচ এর আইসিটি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রশিক্ষণার্থী শিক্ষকদের মাঝে পুরস্কার ও সনদ প্রদান করা হয়।

এইচএসটিটি আই, বরিশাল এর পরিচালক প্রফেসর মোঃ শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মাহাবুবুল ইসলাম। সভা পরিচালনা করেন সহকারি পরিচালক ও প্রধান কোর্স সমন্বয়ক শোয়েব মাহমুদ এবং সিনিয়র প্রোগ্রামার চিত্ত হালদার। অনুষ্ঠানটি সঞ্চালকের দায়িত্ব পালন করেন সরকারি পূর্ব মাদারীপুর কলেজ, শরিয়তপুর এর প্রভাষক মোঃ শওকত ওসমান। প্রশিক্ষণে অংশগ্রহণরত শিক্ষকদের পক্ষে কোর্স প্রতিবেদন পাঠ করেন কোর্সের প্রথম স্থান অধিকারী শিক্ষক চাঁদপাশা হাইস্কুল এন্ড কলেজ, বাবুগঞ্জ বরিশাল এর জ্যেষ্ঠ প্রভাষক মোহাম্মদ আমিনুর রহমান।

গত ০২ ফেব্রুয়ারি,২০২২ হতে ২৮ ফেব্রুয়ারি,২০২২ খ্রি. পর্যন্ত ২৭ দিনের এই কোর্সে বরিশাল বিভাগ সহ অন্যান্য বিভাগের বিভিন্ন কলেজের প্রশিক্ষনার্থী শিক্ষকদের কম্পিউটারের বিভিন্ন প্রোগ্রাম সহ তথ্য ও প্রযুক্তির ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হয়। শিক্ষার্থীদের মাঝে ডিজিটাল ল্যাবে প্রোজেক্টরের মাধ্যমে ও অনলাইনে পাঠদানকে আকর্ষণীয়, সহজসাধ্য ও বোধগম্য করার লক্ষ্যে এমএস ওয়ার্ড, এমএস পাওয়ার পয়েন্ট, এমএস এক্সেল, ডাটাবেজ, বুলিয়ান এলজেবরা,এইচটিএমএল, সি প্রোগ্রামিং, নেটওয়ার্ক, ইন্টারনেট এন্ড হার্ডওয়্যার এর তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রধান অতিথি অধ্যক্ষ প্রফেসর মাহাবুবুল ইসলাম শিক্ষকদের উদ্দেশ্য বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে শিক্ষার্থীদের মাঝে কম্পিউটার শিক্ষার প্রসার ঘটাতে হবে। আর এই উদ্দেশ্য সফল করতে হলে উচ্চমাধ্যমিক শিক্ষকদের জ্ঞান ও দক্ষতা বাড়াতে প্রশিক্ষণের বিকল্প নেই। এইচ এস টি টি আই এর পরিচালক প্রফেসর মোঃ শাহে আলম তার সমাপনী বক্তব্যে প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন।

তিনি সকল শিক্ষকদের প্রশিক্ষণ ভাতা, যাতায়াত ভাতা সহ অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধিতে সরকারের পদক্ষেপ গ্রহণের কথা ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়। প্রথম স্থান অধিকারী জ্যেষ্ঠ প্রভাষক মোহাম্মদ আমিনুর রহমান তার বক্তব্যে এইচএসটিটিআই এর মাধ্যমে সরকারের কাছে প্রশিক্ষণের মেয়াদ বাড়ানো, কোর্স সমাপ্তকারী শিক্ষকদের উচ্চতর প্রশিক্ষণের ব্যবস্থা করা, কম্পিউটার ল্যাবগুলোতে ইন্টারনেট গতি বৃদ্ধি করা, প্রশিক্ষণ শেষে প্রত্যেক প্রশিক্ষণার্থীদের একটি করে ল্যাপটপ প্রদান করার জন্য জোর সুপারিশ তুলে ধরেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD