শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
বরিশালের জার্সিতে দেখা যাবে গেইলকে

বরিশালের জার্সিতে দেখা যাবে গেইলকে

Sharing is caring!

নানা বিতর্ক আর ঝামেলার মধ্যেই আজ দুপুরে শুরু হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লেয়ার্স ড্রাফট। রাজধানীর একটি হোটেলে এখন চলছে ড্রাফট। তার আগেই অবশ্য দারুণ এক সুযোগ লুফে নিয়েছে ফুরচুন বরিশাল। ক্রিস গেইলকে দলে টেনে নিয়েছে দলটি। এদিকে বাংলাদেশের বাঁহাতি অলরাউন্ডার সাকিব আল হাসানকেও দলে নিয়েছে তারা। ড্রাফটের আগেই মুশফিকুর রহিমকে টেনে নিয়েছে খুলনা, মোস্তাফিজুর রহমানকে নিয়েছে কুমিল্লা, সিলেট দলে টেনেছে তাসকিন আহমেদকে।

আর বাংলাদেশের টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদউল্লাহকে নিয়েছে ঢাকা। বিদেশি ক্রিকেটারদের মধ্যে ড্রাফটের আগেই ঢাকা পেয়েছে কায়েস আহমেদ, নজিবুল্লাহ জাদরান ও ইশুরু উদানাকে। এদিকে খুলনা ভিড়িয়েছে, থিসারা পেরেরা, নাভিন উল হক ও ভানুকা রাজাপাকসেকে।

বরিশাল গেইল ছাড়াও টেনেছে মুজিব উর রহমান, দানুশকা গুনাথিলাকাকে। এছাড়া চট্টগ্রাম ভিড়িয়েছে, কেনার লুইস ও বেনি হাওয়েলকে। আর সিলেট টেনে নিয়েছে দিনেশ চান্দিমাল, কেসরিক উইলিয়ামস ও কলিন আলেক্সজান্ডারকে।

আগামী ২১ জানুয়ারি পর্দা উঠবে অষ্টম বিপিএলের। এবার খেলবে ৬টি দল। রাউন্ড রবিন পদ্ধতিতে দলগুলো লড়বে দেশের তিন ভেন্যু মিরপুর, চট্টগ্রাম ও সিলেটে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD