রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন
বাবুগঞ্জে তথ্য আপা’র উঠান বৈঠক!

বাবুগঞ্জে তথ্য আপা’র উঠান বৈঠক!

Sharing is caring!

বরিশাল বাবুগঞ্জ উপজেলায় বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জাতীয় মহিলা সংস্থা কতৃক পরিচালিত ‘তথ্য আপা’ প্রকল্প (২য় পর্যায়) ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ণে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১১ টায় চাঁদপাশা ইউনিয়নের ডিক্রিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উত্তর রহমতপুর আশ্রায়ন প্রকল্পের ও ডিক্রিরচর গ্রামের অসহায় নারীদের নিয়ে উঠান বৈঠক টি অনুষ্ঠিত হয়।

বাবুগঞ্জ উপজেলা জাতীয় মহিলা সংস্থার সভাপতি ইয়াসমিন আক্তারের সভাপতিত্ত্বে উপজেলা তথ্য সেবা কর্মকর্তা মোসাঃ শাহনাজ বেগম’র পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মিজানুর রহমান। এসময় উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাব সহ-সভাপতি প্রভাষক সাইফুল রহিম, সাবেক সাধারন সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, উপজেলা জাতীয় মহিলা সংস্থার সংগঠক আঃ রহমান।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ মিজানুর রহমান বলেন, সকল শ্রেণির উপকারভোগীদের বিভিন্ন প্রকার আবেদন-যেমন ভিজিডি, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, চাকুরীর আবেদনসহ সকল প্রকার অনলাইন ভিত্তিক আবেদন ও প্রথমিক চিকিৎসা (ডায়াবেটিকস, প্রেসার,উচ্চতা ও ওজন) তথ্য সেবার মাধ্যমে উপজেলার ‘তথ্য আপা’ কার্যালয়ে বিনামূল্যে করা হয়। পরে উঠান বৈঠকে উপস্থিত ৫০ জন মহিলাদের মাঝে মাস্ক, খাবার ও নগদ অর্থ বিতরণ করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD