রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন
বরিশালে পোশাক শ্রমিকদের রাস্তায় ঢল গন্তব্য রাজধানী

বরিশালে পোশাক শ্রমিকদের রাস্তায় ঢল গন্তব্য রাজধানী

Sharing is caring!

পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ বরিশালে পোশাক শ্রমিকদের রাস্তায় ঢল নেমেছে তাদের গন্তব্য রাজধানী। বরিশাল নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় হঠাৎ হাজারো মানুষের স্রোত।ঢাকা-বরিশাল মহাসড়কে গাড়ি না পেয়ে পায়ে হেঁটেই ছুটছে ঢাকার উদ্দ্যেশে। এদের বেশিরভাগই পোশাক গার্মেন্টস শ্রমিক শনিবার ৩১জুলাই ভোর ৬টা থেকে বাসস্ট্যান্ড এলাকায় এ চিত্র সরেজমিনে দেখা যায়। এই পোশাক শ্রমিকরা মুলত দখিনের বিভিন্ন জেলা উপজেলার গ্রামগঞ্জের মানুষ।

তারা ভোররাত থেকে গন্তব্যে পৌছাঁনোর উদ্দ্যেশ্য রওয়ানা হয়েছেন বলে জানা যায়। গার্মেন্টস কর্মরত নারী-পুরুষ শ্রমিকরা জানায়, আমরা কঠোর লকডাউনের কারনে ছুটিতে গ্রামের বাড়িতে ছিলাম। হঠাৎ করে আগামী কাল আগস্ট মাসের ১ তারিখ গার্মেন্টস খুলবে এমন ঘোষণা দিলে।

আমরা আজই ঢাকার উদ্দেশে যাত্রা করেছি। কিন্তু ঢাকামুখী পরিবহন না পেয়ে চরম দুর্ভোগে পড়তে হয়েছে আমাদের।ছোট ছোট যানবাহন পেলেও ভাড়া নিচ্ছেন দ্বিগুণের ও বেশি।তারা পরও এ সব পরিবহনে অথবা কিছুদূর পায়ে হেঁটেই ঢাকার দিকে যাচ্ছেন অনেকেই। শুধু ঢাকা নয় চট্টগ্রামের শ্রমিকরা রয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে নারী-পুরুষ কর্মীরা জানান, চাকরি রক্ষার ভয়ে এই মহামারী করোনাকে উপেক্ষা করেই যাত্রা শুরু করেছি আমরা।” এ ব্যপারে বাস স্ট্যান্ডে কর্মরত পুলিশ সদস্যরা জানান, গনপরিবহন বন্ধ রয়েছে,তারপর তারা রওয়ানা হয়েছে এমনকি তাদের সাথে আইডি কার্ড রয়েছে। এখন তো আমাদের কিছু করার নেই।তারা যেতে পারলে সমস্যা নাই বলে তারা জানান। এই সুযোগে সুবিধাবাদি কিছু সিএনজি, মাহিন্দ্রা চালকরা এসব মানুষের কাছ থেকে বিপুল পরিমানে ভাড়া আদায় করছে।বরিশাল নগরীর নথুল্লাবাদ টার্মিনাল থেকে মাওয়া ঘাটে ২০০০ টাকা ভাড়া আদায় করছেন বলে জানা গেছে। অতিরিক্ত ভাড়া দিয়েও শ্রমিকরা রাজধানীর বুকে ছুটে চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD