শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
খাগড়াছড়িতে কিশোরীকে গণধর্ষণ, আটক ২

খাগড়াছড়িতে কিশোরীকে গণধর্ষণ, আটক ২

Sharing is caring!

অনলাইন ডেক্স: খাগড়াছড়ি জেলা শহরের বাস টার্মিনাল এলাকায় এক কিশোরীকে (১৬) গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত দু’জনকে আটক করেছে।

শনিবার (৩ জুলাই) ভোর আনুমানিক ৪টার দিকে ঘটনাটি ঘটে।

জানা যায়, ওই কিশোরী শুক্রবার (২ জুলাই) দিনগত রাতে মা-বাবার সঙ্গে রাগ করে ঘর থেকে বের হয়ে যান। শনিবার ভোরে তিনি বাস টার্মিনাল এলাকায় পৌঁছালে আটক দু’জন তাকে একটি বাসে নিয়ে ধর্ষণ করেন। পরে ভুক্তভোগী কিশোরী খাগড়াছড়ি থানায় গিয়ে বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থল থেকে দু’জনকে আটক করে।

আটকরা হলেন- বাসের হেলপার কামাল (২৯) ও রফিক (২৪)। এরমধ্যে কামাল বাসটির হেলপার বলে জানা গেছে। কামাল খাগড়াছড়ি জেলা সদরের উত্তর গঞ্জপাড়া এলাকার মৃত আলী আহম্মেদের ছেলে এবং রফিক হবিগঞ্জের মাধবপুর এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে।

খাগড়াছড়ি বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের নেতা রতন ত্রিপুরা জানান, লকডাউনের কারণে অন্যান্য বাসের মতো এই বাসটিও টার্মিনালে ফেলে ড্রাইভার বাড়িতে চলে যান। বাসটির হেলপার আরেকজনসহ এই ঘটনাটি ঘটায়।

এদিকে এই ঘটনায় কিশোরী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রশিদ জানান, প্রথমে একটি বাসে ধর্ষণের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। পরে আটক কামাল যে বাসটির হেলপার সেই বাসে নিয়ে ধর্ষণ করা হয়। বাস দু’টি আলামত হিসেবে পুলিশ হেফাজতে নিয়ে আসা হয়েছে। কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD