সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ জেলা প্রশাসনের উদ্যোগে: মহিপুরে সমুদ্রগামী জেলেদের বিশেষ ব্যবস্থাপনায় ডিজেল সরবরাহ, ফিরেছে স্বস্তি পেশগত দায়িত্ব পালন কালে সাংবাদিককে প্রাণনাশের হুমকি কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত
মা হচ্ছেন অভিনেত্রী শখ

মা হচ্ছেন অভিনেত্রী শখ

Sharing is caring!

অনলাইন ডেক্স: মা হতে চলেছেন অভিনেত্রী আনিকা কবির শখ। মা হওয়ার সুখবর অভিনেত্রী নিজে না জানালেও তার ঘনিষ্ঠজন বিষয়টি নিশ্চিত করেছেন। অভিনেতা নিলয় আলমগীরের সঙ্গে বিয়ে বিচ্ছেদের পর অনেকদিন একা ছিলেন মডেল অভিনেত্রী এরপর গত বছরের আগস্টে খবর প্রকাশ হয়, আবারও বিয়ে করেছেন এ অভিনেত্রী। তবে গোপনে।

একই বছরের ১২ মে পারিবারিক আয়োজনে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। স্বামীর নাম রহমান জন। তিনি পেশায় একজন ব্যবসায়ী। যদিও বিয়ের বিষয়ে শখ মুখ খোলেননি। বরং ঘটনার পর নিজের মোবাইল ফোন বন্ধ ও ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করে দেন তিনি।

এবার নতুন খবর এলো, মা হতে যাচ্ছেন এ মডেল অভিনেত্রী। তার ঘনিষ্ঠজন জানিয়েছে, শখ অন্তঃসত্ত্বা। বিষয়টি শখই তাকে নিশ্চিত করেছেন। তবে কবে নাগাদ সন্তানের জন্ম হবে সেটা জানাননি। এ প্রসঙ্গে যোগাযোগ করা হলে শখের ব্যবহৃত মোবাইল ফোন যথারীতি বন্ধ পাওয়া গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, তার স্বামীর বাড়ি গাজীপুর জেলার কালিয়াকৈর থানার বলিয়াদি গ্রামে। বর্তমানে তিনি সেখানেই অবস্থান করছেন। রাজধানীর উত্তরায়ও তিনি বাসা নিয়েছেন। সেখানেও স্বামীর সঙ্গে বসবাস করেন। প্রসঙ্গত, মডেল ও অভিনয়শিল্পী নিলয় আলমগীরকে ২০১৫ সালের ৭ জানুয়ারি বিয়ে করেন শখ। শুরুতে সে বিয়ের খবরও গোপন রেখেছিলেন। কিন্তু বিয়ের দুই বছরের মধ্যে তাদের সেই সংসার ভেঙে যায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD