রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন
বরিশালের সাংবাদিকে ফোন ১২ নাবিককে ‍উদ্ধার করলো বিমানবাহিনী

বরিশালের সাংবাদিকে ফোন ১২ নাবিককে ‍উদ্ধার করলো বিমানবাহিনী

Sharing is caring!

ঘূর্নিঝড় ইয়াসার কবলে পরে বঙ্গবসাগরে নিয়ন্ত্রণ হারানো ১২ নাবিককে জীবিত উদ্ধার করলো নৌ ও বিমান বাহিনীর দুইটি উদ্ধারকারী হেলিকাপ্টার। এর পূর্বে সময় টিভির বরিশাল প্রতিনিধি সিনিয়র সাংবাদিক ফেরদাউস সোহাগের কাছে ফোন আসে যে গভীর বঙ্গবসাগরে গতকাল মঙ্গলবার চট্টগ্রাম নদী বন্দর ছেড়ে এসে গভীর রাতে একটি পাথর বোঝাই লাইটার জাহাজ ঝড়ের কবলে পরে ডুবে যায়। এর মধ্যে ১২জন নাবিক ছিলো।

তাদের মধ্যে কেউ একজন বরিশাল প্রতিনিধি সিনিয়র সাংবাদিক ফেরদাউস সোহাগের কাছে ফোন দেয় এবং তারা বাঁচার আকুতি জানায়। সাংবাদিক ফেরদাউস সোহাগ তাৎক্ষনিক নৌ বাহিনীর উর্ধতন কর্তৃপক্ষের কাছে ব্যাপারটি অবহিত করেন। নৌ-বাহিনী আবার বিমান বাহিনীর সহযোগীতা নিয়ে দ্রুত উদ্ধার অভিযান শুরু করে।

প্রায় দুই ঘন্টা খোজা-খুজির পরে লাইটার জাহাজটি শনাক্ত করতে সক্ষম হয় এবং জাহাজে থাকা ১২ জন নাবিককেই জীবিত উদ্ধার করে চট্টগ্রাম জহিরুল হক ঘাটিতে নিয়ে আসেন।

বিমান বাহীনির পক্ষ থেকে সেখানে তাদের সব ধরণের সেবা প্রদান করা হয়। উদ্ধার অভিযানে থাকা পাইলট ও নাবিকদের পরিবারের সবাই সাংবাদিক ফেরদাউস সোহাগের এই মহতি উদ্দোগ্যকে সাধুবাদ জানায়। তারা জানান, ফেরদাউস সোহাগের একটি ফোনের জন্যই ১২জন নাবিককে আজ জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD