শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:২৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
বরিশালে সাহসিকতার পুরস্কার পেলেন আনসার সদস্য

বরিশালে সাহসিকতার পুরস্কার পেলেন আনসার সদস্য

Sharing is caring!

ক্রাইমসিন২৪ : বরিশাল নগরের নথুল্লাবাদ বাসস্ট্যান্ডে আগুন নিয়ন্ত্রণে আনার সাহসিকতা দেখিয়ে আনসার সদস্য মো. সুমন ৩০ হাজার টাকা পুরস্কার পেয়েছেন।

শনিবার (৫ জানুয়ারি)  নগরের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যালয়ে তার হাতে পুরস্কার তুলে দেন জেলা কমান্ডার শেখ ফিরোজ আহমেদ। 

এ সময় উপস্থিত ছিলেন জেলা কার্যালয়ের সার্কেল অ্যাডজুট্যান্ট মো. মামুন হাওলাদার, বরিশাল সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. আফজাল হোসেন, জেলা কার্যালয়ের মো. রফিকুল ইসলাম প্রমুখ। 

গত বছরের ১৩ নভেম্বর সকাল সাড়ে ৯টার দিকে বরিশালের নথুল্লাবাদ বাসস্ট্যান্ডে অবস্থিত পেট্রোল পাম্প থেকে একটি মোটরসাইকেল তেল নেওয়ার সময় হঠাৎ আগুন ধরে যায়। এতে পাম্পের ফিলিং পাইপ ও মেশিনে আগুন লেগে যায়। পরে স্থানীয় রুপালী ব্যাংক লিমিটেড শাখায় দায়িত্বে নিয়োজিত আনসার সদস্য সুমন ব্যাংকের ব্যবস্থাপক মো. কামাল হোসেনকে জানায়। ব্যাংকের নিরপত্তার স্বার্থে কর্তৃপক্ষের নির্দেশে ব্যাংকে রক্ষিত অগ্নিনির্বাপক যন্ত্রের সহায়তায় নিজের জীবনের ঝুঁকি নিয়ে পাম্পের আগুন নিয়ন্ত্রণে আনেন সুমন। 

আগুন নেভানোর সময় আনসার সদস্য সুমনকে সহযোগিতা করেন রূপালী ব্যাংকের অস্থায়ী গার্ড মো. শাহাদাত হোসেন। 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD