রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড
ইউনিয়নে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়োগের ‍সুপারিশ

ইউনিয়নে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়োগের ‍সুপারিশ

Sharing is caring!

অনলাইন ডেক্স:ইউনিয়ন পর্যায়ে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নিয়োগের ‍সুপরিশ করেছে সংসদীয় কমিটি। পাশাপাশি ইউনিয়ন পর্যায়ে সহকারী ইঞ্জিনিয়ার নিয়োগেরও সুপারিশ করেছে তারা।

রবিবার (২১ মার্চ) সংসদ ভবনে অনুষ্ঠিত জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পের কাজ সুষ্ঠুভাবে সম্পাদনে এ সুপারিশ করে।
কমিটির সভাপতি মো. আব্দুস শহীদের সভাপতিত্বে বৈঠকে কমিটি সদস্য চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, ইউসুফ আব্দুল্লাহ হারুন এবং আহসান আদেলুর রহমান অংশগ্রহণ করেন।

এছাড়া বৈঠকে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের চলমান প্রকল্পগুলোর কাজ দ্রুত শেষ করার সুপারিশ করা হয়।

বৈঠকে ‘উপকূলীয় ও ঘূর্ণিঝড় প্রবণ এলাকায় বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ (দ্বিতীয় পর্যায়),’ ‘বন্যা প্রবণ ও নদী ভাঙন এলাকায় বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ প্রকল্প (তৃতীয় পর্যায়)’, এবং ‘মুজিব কিল্লা নির্মাণ, সংস্কার ও উন্নয়ন প্রকল্পের সার্বিক উন্নয়নের নির্মাণ কাজের অগ্রগতি সম্পর্কিত তথ্য আগামী একমাসের মধ্যে কমিটিকে জানানোর নির্দেশনা দেওয়া হয়।
এছাড়া, বৈঠকে উন্নত জাতের চা নির্ধারণ করে ক্ষুদ্র খামারিদেরকে বাণিজ্যিক ভিত্তিতে চা চাষাবাদসহ চা শিল্পের শ্রমিক বা অন্য যারা নিযুক্ত আছেন, তাদের ব্যাপারে সজাগ দৃষ্টি রাখার সুপারিশ করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD