সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা
পণ্যে পাটের মোড়ক ব্যবহার না করায় বরিশালে মোবাইল কোর্টে ১৫০০ টাকা অর্থদণ্ড

পণ্যে পাটের মোড়ক ব্যবহার না করায় বরিশালে মোবাইল কোর্টে ১৫০০ টাকা অর্থদণ্ড

Sharing is caring!

আজ ০৯ ফেব্রুয়ারি সকাল ১১:৩০ টায় বরিশালের বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জসীম উদ্দীন হায়দারের নির্দেশনায় বরিশালে সিটি কর্পোরেশনের বিভিন্ন স্থানে পণ্যে বাধ্যতামূলক পাটজাত মোড়ক ব্যবহার নিশ্চিতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসন বরিশালের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুব্রত বিশ্বাস দাস। এ সময় নগরীর বটতলা এলাকার মেসার্স কুষ্টিয়া রাইস এবং নতুন বাজার এলাকা মেসার্স রতন স্টোরে বিক্রির উদ্দ্যেশে রাখা চালপণ্যে পাটজাত মোড়কের পরিবর্তে প্লাস্টিকের মোড়ক পাওয়া যায়। এ কারণে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ অনুযায়ী মেসার্স কুষ্টিয়া রাইস কে ১০০০ টাকা এবং মেসার্স রতন স্টোরকে ৫০০ টাকা অর্থদন্ড দেওয়া হয়। বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি টিম মোবাইল কোর্ট পরিচালনাকালীন আইন-শৃঙ্খলা রক্ষায় সহায়তা করেন।
অভিযান পরিচালনাকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান, পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার আইন অনুযায়ী চাল, ডাল, আটা, ময়দা, ভূট্টা প্রভৃতি নিত্যপ্রয়োজনীয় কিছু পণ্যে পাটজাত মোড়কের ব্যবহারের বাধ্যবধকতা রয়েছে। কিন্তু কিছু ব্যবসায়ী এ নিয়ম না মেনে প্লাস্টিকের মোড়কে ব্যবহার করছেন, তাই জেলা প্রশাসনের নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজকের এ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD