সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা
বরিশালে বিজয় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ

বরিশালে বিজয় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ

Sharing is caring!

পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ বরিশালে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্দ্যেগে মহান বিজয় দিবস ২০২০ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরু হয় দুপুর ২ঘটিকায় অশ্বিনী কুমার হল চত্বর থেকে মহান বিজয় দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য এক র‌্যালি বের হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নগরীর নগর ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিজয় দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুফতি ফয়জুল করিম প্রধান উপদেষ্টা বরিশাল মহানগর ইসলামী আন্দোলন এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর ইসলামি আন্দোলনের সম্মানিত নায়েবে আমির হজরত মাও: ওবায়দুর রহমান মাহবুব,জামিয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসা বরিশাল। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীরা অংশ নেয় এবং প্রত্যেকের বুকে বাংলাদেশের পতাকা ধারন করেন। আলোচনা সভায় অতিথিরা মহান বিজয় দিবসে শহীদের জীবনী ও এই দিবসের তাৎপর্য তুলে ধরে বিস্তারিত আলোচনা করেন এবং মোনাজাতে দেশবাসীর জন্য শান্তি কামনা করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD