বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:২০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময়
পটুয়াখালীতে নিখোঁজ অটো চালকের গলাকাটা লাশ উদ্ধার,গ্রেফতার দুইজন।

পটুয়াখালীতে নিখোঁজ অটো চালকের গলাকাটা লাশ উদ্ধার,গ্রেফতার দুইজন।

Sharing is caring!

হেলাল আহম্মেদ(রিপন) পটুয়াখালী  জেলা  প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকি উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডস্থ কচাবুনিয়া এলাকায় রাস্তা সংলগ্ন ধানক্ষেত থেকে অটো চালক আনোয়ার হাওলাদার (৫০) গলাকাটা লাশ উদ্ধার করে দুমকি থানা পুলিশ।

ঘটনাটি ঘটে গত ২ রা নভেম্বর ২০ ইং রাত আনুমানিক  ৯.৩০ মিনিটের সময় থেকে তিনি নিখোঁজ হন। জানাযায়, মৃত্যু ব্যক্তি পেশায় একজন অটো চালক ছিলেন।

উল্লেখ্য, যে, ৩ নভেম্বর ২০ইং তারিখ সকাল ৭:০০ ঘটিকায় গলাচিপা থানাধীন হরিদেবপুর এলাকায় রবিউল সিকদার(২২), পিতা: ইউনুস শিকদার সহযোগী  রাজিব বেপারী(২৫), পিতা: শাহজাহান বেপারী, উভয় সাং-মৌকরণ, থানা ও জেলা: পটুয়াখালী একটি চোরাই অটো বিক্রির চেষ্টাকালে বিশ্বস্ত গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশের একটি  চৌকস দল তাদের ঘটনাস্থল হতে গ্রেফতার করে।

এসময় অটোরিকশার মালিককে খুঁজতে থাকার এক পর্যায়ে দুমকি থানাধীন পাড়কার্তিকপাশা গ্রামের মোঃ আনোয়ার হাওলাদার অটোরিকশা সহ নিখোঁজ রয়েছে মর্মে জানা যায়। তার ছেলে উক্ত অটোরিকশা ও চোরের কাছে থাকা একটি মোবাইল তার বাবার বলে সনাক্ত করে।

এব্যপারে ভিকটিমের ছেলে মোঃ সাইদুল ইসলাম(২৭) বাদী হয়ে দুমকি থানা একটি মামলা দায়ের করেন।

এবিষয় আসামিদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরোজানা যায় যে, গত ২নভেম্বর ২০ইং রাত ৯.৩০ ঘটিকায় দুমকি থানাধীন পাগলার মোড় থেকে তারা দুজন অপর সহযোগি মোঃ সবুজ(৩০), পিতা: শানু আকন, সাং-গলাচিপা, জেলা: পটুয়াখালীসহ উদ্ধারকৃত অটো চালক মোঃ আনোয়ার হাওলাদার এর অটোটি দুমকি থানাধীন ধোপারহাট যাওয়ার কথা বলে রিজার্ভ করেন তারা। পাংঙ্গাশিয়া  ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কচাবুনিয়া এলাকায় পৌঁছে অটো চালকের চোখে মুখে মলম লাগিয়ে অচেতন করে। পরে রাস্তা সংলগ্ন ধানক্ষেতে নিয়ে গলা কেটে হত্যা করে এবং মৃতদেহ ফেলে তারা দুজন অটো নিয়ে গলাচিপা থানা এলাকার হরিদেবপুরে চলে যায়। অপর সহযোগি সবুজ অন্যত্র পালিয়ে যায়। অটোরিকশাটি বিক্রির এক পর্যায়ে জেলা পুলিশের চৌকস দলের হাতে দুই হোতা গ্রেপ্তার হয়। অটোরিকশাটি উদ্ধার সহ ভিকটিমের ব্যবহৃত সিম্ফনি-L5 মডেলের মোবাইলটি পুলিশ  উদ্ধার করেন।  এছাড়া দুজকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানাজায়।

এব্যাপারে দুমকী থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি মেহেদী হাসান এর কাছে বিষয়টি জানতে  চাইলে  তিনি বলেন, এই ঘটনার সাথে জড়িত দুজনকে আটক করা  হয়েছে। এবং অন্যদের গ্রেফতারের জোড় তৎপরতা চলছে বলে জানান  তিনি ।

উক্ত, ঘটনার সাথে জড়িত অপরাপর আসামীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD