শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:৩২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
কিশোর গ্যাং নিয়ন্ত্রণে সহযোগিতা চাইলেন সিএমপি কমিশনার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে সহযোগিতা চাইলেন সিএমপি কমিশনার

Sharing is caring!

অনলােইন ডেক্স:কিশোর গ্যাং সমস্যা নিয়ন্ত্রণে সবার সহযোগিতা চেয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার সালেহ্ মোহাম্মদ তানভীর।

তিনি বলেছেন, কিশোর গ্যাং নিয়ন্ত্রণ, দমন, প্রতিরোধ যা-ই বলি সেটি করতে হলে সবার সহযোগিতা প্রয়োজন।

আর এ সহযোগিতা হতে হবে কমপ্লিমেন্টারি। আমরা যেন পরস্পর পরস্পরকে তথ্য দিয়ে সহযোগিতা করি, যাতে এটির সম্মানজনক একটি সমাধানে আসতে পারি।

শনিবার (৩১ অক্টোবর) দামপাড়া পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে আয়োজিত কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিএমপি কমিশনার বলেন, আমরা চাই সামাজিক অনুশাসনের সেই দিনটি ফিরে আসুক যেখানে বাড়ির ছেলেমেয়েরা অহেতুক আড্ডার নামে বাইরে থাকবে না। সবাই বাবা-মায়ের নজরদারিতে থাকবে। পাশাপাশি শিশুকিশোরদের মাঠে ফিরিয়ে আনি। চট্টগ্রামে বড় সমস্যা খেলার মাঠ। আমরা সবাই যদি একসঙ্গে দাবি জানাই, এ সমস্যা সমাধান হলে বলে আমার বিশ্বাস।

চট্টগ্রাম মহানগর কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও দৈনিক আজাদী সম্পাদক এমএ মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সিএমপির অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) এসএম মোস্তাক আহমদ খান, অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, উপ-কমিশনার (সদর) আমির জাফর, উপ-কমিশনার (উত্তর) বিজয় বসাক, চট্টগ্রাম মহানগর কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক অহিদ সিরাজ চৌধুরী স্বপন।

অনুষ্ঠানে কমিউনিটি পুলিশিং কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখেছেন এমন ব্যক্তিদের পুরস্কৃত করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD