মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
রাতের আধারে ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই

রাতের আধারে ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন,পটুয়াখালী প্রতিনিধি॥ কলাপাড়ায় রাতের আধারে এক ব্যবসায়ীকে কুপিয়ে প্রায় লাখ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাত ১০ টার দিকে উপজেলার বালীয়াতলী ইউপির লেবুপাড়া আদর্শগ্রাম সড়কে এ ঘটনা ঘটে। আহত ব্যবসায়ী নুর-সাঈদ পাহলান (৭২) কে রক্তাবÍ অবস্থায় স্থানীয়রা উদ্ধার ওই রাতেই কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে। হাসপাতালের শয্যায় থেকে আহত ব্যবসায়ী জানান, ঘটনার রাতে বাবলাতলা বাজারে আমার জালের দোকান থেকে বাড়ি ফিরছিলাম। এসময় আমার বাড়ির একটু দুরে সড়কে অন্ধকারে আমার পথের গতিরোধ করে স্থানীয় মিজানুর রহমান তালুকদার , বশার বিশ্বাস, আনোয়ারসহ আরো ৩/৪ জন । কোনো কিছু  বুঝে ওঠার আগেই এলোপাথারী মারধর শুরু করে। একপর্যায় চলের কাটা দিয়ে আমার দুই হাত বিদ্ধ করে কোমরে থাকা ৭৩ হাজার ৫’শ  টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। এসময় আমি  বৃদ্ধ মানুষ হিসেবে প্রান ভিক্ষা চাইলে পিঠে বেশ কয়েকটা লাথি মেরে ফেলে রেখে পালিয়ে যায়। এ ব্যপারে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করে তা সম্ভব হয়নি। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, ঘটনা শুনে পুলিশ পাঠানো হয়েছে। এখনও পর্যন্ত অভিযোগ হাতে পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD