শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:৩২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
ইয়াবা পাচার করতে গিয়ে রামুর বাদশা মিয়া গ্রেফতার

ইয়াবা পাচার করতে গিয়ে রামুর বাদশা মিয়া গ্রেফতার

Sharing is caring!

অনলাইন ডেক্স :চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের চট্টগ্রাম খ-সার্কেল(পটিয়া) শাখার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কৌশলে ইয়াবা পাচারকালে ১২ শত পিস ইয়াবাসহ রামু উপজেলার এক মাদক পাচারকারীকে আটক করেছে।

বুধবার ২৬ আগষ্ট সকাল সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপপরিচালক হুমায়ুন কবির খন্দকার এর তত্ত্বাবধানে ও পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম এর নেতৃত্বে  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চট্টগ্রাম খ-সার্কেল(পটিয়া) এর একটি টিম পটিয়া থানাধীন মেসার্স নজরুল এন্ড কোম্পানি ফিলিং স্টেশন এর বিপরীত পার্শ্বে চট্টগ্রাম -কক্সবাজার  মহাসড়কে চট্টগ্রাম গামী মেট্রো-ব-১৪-০০২৯ শাহ আমিন যাত্রীবাহী বাসের একজন যাত্রীর দেহ তল্লাশী করে ১২ শত পিস ইয়াবা উদ্ধার সহ ওই মাদক পাচারকারীকে আটক করা হয়।

আটক আসামী- বাদশা মিয়া (৩৬), পিতা- মোঃ আলী, মাতা- জুলেখা বেগম, সাং- শ্রীমুরা(আলীর বাড়ী)৭ নং ওয়ার্ড, চাকমারকুল, রামু কক্সবাজার।

এবিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম জানান, আটককৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে পটিয়া থানায় মামলা দেওয়া হয়েছে এবং মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD