মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
কোহলির বিরুদ্ধে ‘স্বার্থ সংঘাতে’র অভিযোগ

কোহলির বিরুদ্ধে ‘স্বার্থ সংঘাতে’র অভিযোগ

Sharing is caring!

বিপাকে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। বর্তমান বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি, প্রাক্তন ক্রিকেটার রাহুল দ্রাবিড়ের পর এবার স্বার্থের সংঘাতের অভিযোগে বিদ্ধ বিরাট। তার বিরুদ্ধে একই সময়ে একাধিক লাভজনক সংস্থার সঙ্গে যুক্ত থাকার অভিযোগ উঠেছে। আর এই অভিযোগ প্রমাণিত হলে বড়সড় শাস্তি পেতে হতে পারে কোহলিকে।

বিরাটের বিরুদ্ধে স্বার্থের সংঘাতের অভিযোগ এনেছেন মধ্যপ্রদেশ ক্রিকেট সংস্থার আজীবন সদস্য সঞ্জীব গুপ্তা। বিসিসিআইয়ের এথিকস অফিসার তথা অবসরপ্রাপ্ত বিচারপতি ডি কে জৈনের কাছে একটি চিঠি লিখেছেন সঞ্জীব।

এর আগে শচীন টেন্ডুলকার, সৌরভ গঙ্গোপাধ্যায়, ভিভিএস লক্ষ্মণদের মতো তারকাদের বিরুদ্ধেও এই একই ধরনের অভিযোগ এনেছিলেন সঞ্জীব। তার করা অভিযোগের ভিত্তিতে শচীন, সৌরভদের বিসিসিআইয়ের ক্রিকেট উপদেষ্টামণ্ডলীর পদ ছাড়তে হয়। পরে অবশ্য তারা নির্দোষ প্রমাণিত হন।

এবার সঞ্জীব গুপ্তা বিরাট কোহলিকে নিয়ে পড়েছেন। তার অভিযোগ, বিসিসিআইয়ের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়া সত্ত্বেও বিরাট ক্রীড়া সম্পর্কিত একাধিক সংস্থার সঙ্গে যুক্ত আছেন। যা লোধা কমিশন ও সুপ্রিম কোর্টের সুপারিশের বিরোধী। নিজের অভিযোগ পত্রে বিরাটের দুটি সংস্থার নামও লিখে দিয়েছেন সঞ্জীব গুপ্তা। তার অভিযোগ এই দুটি সংস্থার সঙ্গে যুক্ত থেকে বিসিসিআইয়ের নিয়ম ভেঙেছেন কোহলি। তবে সঞ্জীব গুপ্তার এই অভিযোগে খুব একটা আমল দিতে নারাজ বিসিসিআই।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD