বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০২:২১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
প্রচণ্ড গরমে হাঁসফাঁস অবস্থা, হতে পারে হিটস্ট্রোক!

প্রচণ্ড গরমে হাঁসফাঁস অবস্থা, হতে পারে হিটস্ট্রোক!

Sharing is caring!

একে তো করোনার সময়। তার ওপর প্রচণ্ড গরমে জনজীবন অতিষ্ট হয়ে উঠেছে। বাইরে যারাই যাচ্ছে, ঘরে ফেরার পর যেন তাকানো যাচ্ছে না। গায়ের রং তামাটে হয়ে গেছে। চোখে মুখে ক্লান্তির ছাপ। বিশেষজ্ঞরা বলছেন এই গরমে সচেতন না থাকলে হতে পারে হিটস্ট্রোক।

শরীরের তাপমাত্রা ১০৫ ডিগ্রি ফারেনহাইট ছাড়িয়ে গেলে হিটস্ট্রোক হয়।এ অবস্থায় শরীরের ঘাম বন্ধ হয়ে যায় এবং অনেক সময় মানুষ অজ্ঞান হয়ে পড়ে, এমনকি হতে পারে মৃত্যুও।

হিটস্ট্রোকের লক্ষণ
•    শরীর প্রচণ্ড ঘামতে শুরু করে আবার হঠাৎ করে ঘাম বন্ধ হয়ে যায়
•    নিঃশ্বাস দ্রুত হয়
•    নাড়ির অস্বাভাবিক স্পন্দন হওয়া অর্থাৎ হঠাৎ ক্ষীণ ও দ্রুত হয়
•    রক্তচাপ কমে যায়
•    প্রস্রাবের পরিমাণ কমে যায়
•    হাত পা কাঁপা, শরীরে খিঁচুনি হয়
•    মাথা ঝিমঝিম করা
•    তীব্র মাথাব্যথা
•    কথা-বার্তায় অসংলগ্ন ।

স্ট্রোকের লক্ষণ দেখা দিলে
•    হিটস্ট্রোকের লক্ষণ দেখা দিলেই প্রথমে শরীরের তাপ কমানোর জন্য ঠাণ্ডা বরফ পানি দিয়ে শরীর মুছে দিন
•    আক্রান্ত ব্যক্তিকে শীতল পরিবেশে নিয়ে আসুন
•    শরীরের কাপড় যথাসম্ভব খুলে নিন
•    প্রচুর ঠাণ্ডা পানি, ফলের শরবত অথবা স্যালাইন পান করতে দিন
•    হিটস্ট্রোক হয়ে জ্ঞান হারিয়ে ফেললে যত দ্রুত সম্ভব স্থানীয় হাসপাতালে নিতে হবে।

যেকোনো বয়সেই হিটস্ট্রোক হতে পারে। তাই এই গরমে সুস্থ থাকতে নিয়মিত দিনে দুইবার গোসল করুন। খাবারে প্রচুর শাক-সবজি আর টাটকা দেশি ফল রাখুন।

চিকিৎসকদের মতে রোদে বেরোতে হলে হাল্কা পোশাক, টুপি বা রোদ চশমা পরা উচিত। করোনার জন্য মাস্ক ব্যবহার করতে হয়। এতে করে বেশি অস্বস্তিবোধ করতে পারেন। বাইরে বের হলে সঙ্গে রাখুন ছোট একটি পানির বোতল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD