বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত
বরিশালে ডিবি’র পৃথক অভিযানে মাদকসহ আটক-২

বরিশালে ডিবি’র পৃথক অভিযানে মাদকসহ আটক-২

Sharing is caring!

নগরীতে বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার পৃথক দুটি অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক হয়েছে। এসময় তাদের কাছ থেকে ১৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটককৃতরা হল- ঝালকাঠির নলছিটি উপজেলার কাশঙ্কল ইউনিয়নের মানপাশা গ্রামের মৃত শিশির মূখার্জীর ছেলে বরিশাল নগরীর হাসপাতাল রোডের ঝাউতলা তৃতীয় গলির শামীম মিয়ার বাড়ির ভাড়াটিয়া দূর্জয় মূখার্জীর খোকন (৪৮) এবং অপরজন পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মাধবখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডস্থ উত্তর চৈতা গ্রামের মোতাহার বিশ্বাসের ছেলে মো. সুমন বিশ্বাস (২৯)।

গোয়েন্দা পুলিশ কার্যালয় থেকে জানানো হয়েছে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা শাখার এসআই খায়রুল আলমের নেতৃত্বাধীন টিম ১১ জুন রাত সাড়ে ৯টার দিকে নগরীর ২৩ নম্বর ওয়ার্ডস্থ নবগ্রাম রোডের কেরানী বাড়ীর পোল সংলগ্ন ‘ওয়েলকাম টেইলার্স’ এর সামনে থেকে দূজয় মূখার্জী খোকনকে ৪০ পিস ইয়াবাসহ আটক করে।

এছাড়া রাত দেড়টার দিকে ২২ নম্বর ওয়ার্ডস্থ নবগ্রাম রোডের সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ চৌমাথা লেক সংলগ্ন ‘কান্তা জেনারেল স্টোর’ এর সামনে থেকে সুমান বিশ্বাসকে আটক করে ডিবি পুলিশের ওই একই টিম। এসময় তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন তারা।

ইয়াবা উদ্ধারের ঘটনায় ডিবি পুলিশ বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে শুক্রবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD