শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
অস্ত্র-গুলিসহ র‍্যাবের হাতে গ্রেফতার ২

অস্ত্র-গুলিসহ র‍্যাবের হাতে গ্রেফতার ২

Sharing is caring!

অনলাইন ডেক্স:হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ দুইজনকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

শনিবার (২৩ মে) সকালে ফতেয়াবাদ সন্দ্বীপ কলোনী এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার দুইজন হলেন- পাঁচলাইশ থানাধীন হামজারবাগ হিলভিউ এলাকার মো. হুসাইনের ছেলে মো. আবু বক্কর (২২) ও ফতেয়াবাদ সন্দ্বীপ কলোনীর মো. বিল্লালের ছেলে মো. সাঈদ (২৮)।

গ্রেফতার দুইজনের হেফাজত থেকে দুইটি প্লাস্টিকের বস্তায় লুকানো অবস্থায় ১টি ওয়ানশুটার গান, ৫ রাউন্ড খালি খোসা, ১৪টি রামদা, ১৩টি ছোরা, ৩টি চাপাতি এবং ১টি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন বলেন, ফতেয়াবাদ সন্দ্বীপ কলোনী এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে দুই সন্ত্রাসী গ্রেফতার করা হয়েছে।

তাদের কাছ থেকে দুইটি প্লাস্টিকের বস্তায় লুকানো অবস্থায় ১টি ওয়ানশুটার গান, ৫ রাউন্ড খালি খোসা, ১৪টি রামদা, ১৩টি ছোরা, ৩টি চাপাতি এবং ১টি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, গ্রেফতার আসামিরা দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ব্যবসা করে আসছিলেন। তাদেরকে হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD