সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য
বরিশাল বিশ্ববিদ্যালয়ে অনলাইন শিক্ষা-কার্যক্রম বন্ধের দাবী শিক্ষার্থীদের

বরিশাল বিশ্ববিদ্যালয়ে অনলাইন শিক্ষা-কার্যক্রম বন্ধের দাবী শিক্ষার্থীদের

Sharing is caring!

বরিশাল বিশ্ববিদ্যালয়ে পরীক্ষামূলক অনালাইন শিক্ষা-কার্যক্রম চালানোর সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। কিন্তু সকল শিক্ষার্থীদের কাছে ইন্টারনেট সংযোগ এবং স্মার্ট ডিভাইস না থাকায় এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে অনলাইনে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৯ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পক্ষে আলিসা মুনতাজের প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, গত ৩০ এপ্রিল শিক্ষামন্ত্রী ডা.দীপুমনির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় গৃহীত সিদ্ধান্তের প্রেক্ষিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে পরীক্ষামূলক অনলাইন শিক্ষা-কার্যক্রম চালানোর সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। অথচ , অনলাইন শিক্ষা-কার্যক্রম চালানোর জন্য যে প্রযুক্তিগত অবকাঠামো এবং উচ্চগতি সম্পন্ন নেটওয়ার্ক প্রয়োজন তা গ্রামে বসবাসরত অধিকাংশ শিক্ষার্থীদের নাগালের বাইরে।

ফলত অনলাইন শিক্ষা-কার্যক্রম চালানোর সিদ্ধান্ত প্রত্যন্ত অঞ্চলে বসবাসরত শিক্ষার্থীদের জন্য চরম বৈষম্যমূলক। অপরদিকে বিশবিদ্যালয় প্রশাসন দাবী করছে এটা পরীক্ষামূলক শিক্ষা কার্যক্রম, কোন প্রকার পরীক্ষা বা নম্বর প্রদানের আয়োজন এর অন্তর্ভুক্ত নয়। কিন্তু ইতিমধ্যেই অনেক শিক্ষক এসাইনমেন্ট নেয়া শুরু করেছেন, যেটা পরীক্ষামূলক শিক্ষা-কার্যক্রমের সাথে সাংঘর্ষিক এবং এর ফলে নেটওয়ার্ক ও স্মার্ট ডিভাইসের অভাবে যারা এসাইনমেন্ট জমা দিতে পারছে না তাদের শিক্ষা জীবনের অপুরনীয় ক্ষতি হয়ে যাচ্ছে।

তাছাড়া এই বৈশ্বিক মহামারী শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের ওপর মারাত্মক নেতিবাচক প্রাভাব ফেলেছে। এমতাবস্থায় শিক্ষার্থীদের পক্ষে অনলাইন শিক্ষা কার্যক্রমে অংশ নিতে পারাটা বাস্তবসম্মত নয়।

সার্বিক দিক বিবেচনায় গত ১৬ থেকে ১৮ মে রাত ৯ টা পর্যন্ত ফেসবুকে একটা অনলাইন প্রতিবাদের আয়োজন করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

’করোনাকালীন দুর্যোগে ববির অনলাইনভিত্তিক ক্লাসের বিপক্ষে প্রতিবাদ’ নামক ফেসবুক ইভেন্ট থেকে শিক্ষার্থীদেরকে অনলাইন ক্লাসের ব্যাপারে মতামত প্ল্যাকার্ডে লিখে ছবি তুলে নিজেদের ফেসবুক প্রোফাইলে আপলোড করার আহ্বান জানানো হয়।

ইভেন্ট শেষে উপাচার্য বরাবর অনলাইন শিক্ষা কার্যক্রম বন্ধ এবং শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের কথা চিন্তা করে একজন কাউন্সেলিং সাইকোলজিস্ট নিয়োগের দাবী জানিয়ে স্মারক লিপি পেশ করা হয়।

শিক্ষার্থীদের পক্ষ  থেকে  ইভেন্ট হোস্ট করেন মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আলিসা মুনতাজ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD