মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
রাজশাহীতে ৩০৭ জনের নমুনা পরীক্ষায় করোনা মেলেনি

রাজশাহীতে ৩০৭ জনের নমুনা পরীক্ষায় করোনা মেলেনি

Sharing is caring!

অনলাইন ডেক্স: রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ল্যাবে (পরীক্ষাগারে) গত ১ এপ্রিল থেকে ১০ এপ্রিল পর্যন্ত ৩০৭ জন রোগীর নমুনা পরীক্ষা করা হয়েছে। তবে রাজশাহী বিভাগের কোনো ব্যক্তির করোনা শনাক্ত হয়নি। সবার রিপোর্টই নেগেটিভ এসেছে।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে রামেক হাসপাতালের করোনা চিকিৎসক টিমের প্রধান ডা. আজিজুল হক আজাদ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গত ১ পয়লা এপ্রিল রামেকে করোনা ল্যাব চালু করা হয়।

এরপর ৩০৭ জনের নমুনা সংগ্রহের পর পরীক্ষা হয়। এর মধ্যে বগুড়ার এক ব্যক্তির করোনা শনাক্ত হয়েছে। এর বাইরে রাজশাহী বিভাগে কোনো পজিটিভ রোগী মেলেনি।

ডা. আজিজুল হক আজাদ জানান, শনিবারও ল্যাবে নতুন ১১৩ জনের নমুনা এসেছে। এর মধ্যে ৯৪ জনের নমুনা পরীক্ষা শুরু হয়েছে। ল্যাবে একসঙ্গে ৯৪টি নমুনা পরীক্ষা করা যায়। বাকি যে নমুনাগুলো রয়েছে সেগুলো আগামী রোববার (১২ এপ্রিল) পরীক্ষা করা হবে।

প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে দুইজন ভর্তি হয়েছেন। ভর্তি হওয়া দুই রোগীকে সংক্রমক ব্যাধি (আইডি) হাসপাতালের করোনা ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে একজনের বাড়ি পাবনা এবং অপরজনের রাজশাহী মহানগরের নওদাপাড়া এলাকায়। পাবনা থেকে আসা ছাত্র ঢাকার মিরপুরে থাকতেন। আর নওদাপাড়া এলাকা থেকে এসে ভর্তি হওয়া ব্যক্তি ব্যবসায়ী। তিনি ব্যবসার কাজে ঢাকার মিরপুরে গিয়েছিলেন।

করোনা চিকিৎসক টিমের প্রধান বলেন, ঢাকার মিরপুর এলাকায় অনেকগুলো করোনা ভাইরাস আক্রান্ত রোগী পাওয়া গেছে। সেখান থেকে ভাইরাস ছড়াতে পারে। সে কারণে এই দুইজনকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। কারণ তারা দুইজনেই ওই এলাকায় ছিলেন বা গিয়েছিলেন।

আর তাদের পর্যবেক্ষণে থাকা এই দুইজনের মধ্যে করোনা ভাইরাসের উপসর্গ থাকলেও পাবনার ছাত্রের জ্বর কিছুটা কমেছে। তাদের দুইজনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে।

এ সময় রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বলেন, করোনা পরিস্থিতিতেও হাসপাতালের চিকিৎসা কার্যক্রম স্বাভাবিক চলছে। শনিবারও হাসপাতালে ৫৬৮ জন রোগী ভর্তি আছেন। বহির্বিভাগে চিকিৎসা নিয়েছেন ২৯৩ জন। এর আগে গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) ও শুক্রবার (১০ এপ্রিল) ৭৬টি অস্ত্রোপচার হয়েছে বলেও উল্লেখ করেন রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা সাইফুল ফেরদৌস।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD