বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা বরিশালে সাংবাদিকদের সাথে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা বরিশালে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন কলাপাড়ায় অধ্যক্ষ’র কক্ষে শিক্ষকদের তালা ঝুলিয়ে প্রতিবাদ কুয়াকাটায় ইয়াবাসহ আটক ২। শ্রমিকদল নেতার বিনাশ্রম কারাদণ্ড শ্রমিক নেতা জাফরুল হাসানের মৃত্যু বার্ষিকীতে দোয়া অনুষ্ঠান মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ জেলা প্রশাসনের উদ্যোগে: মহিপুরে সমুদ্রগামী জেলেদের বিশেষ ব্যবস্থাপনায় ডিজেল সরবরাহ, ফিরেছে স্বস্তি পেশাগত দায়িত্ব পালন কালে সাংবাদিক কে প্রাণনাশের হুমকি কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান
লালমনিরহাটে আন্তঃনগর ছাড়া সব ট্রেন চলাচল বন্ধ

লালমনিরহাটে আন্তঃনগর ছাড়া সব ট্রেন চলাচল বন্ধ

Sharing is caring!

অনলাইন ডেক্স: প্রাণঘাতী করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণরোধে আন্তঃনগর ট্রেন ছাড়া সব ট্রেন চলাচল বন্ধ করেছে লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৪ মার্চ) সকালে লালমনিরহাট রেলওয়ের সহকারী পরিবহন কর্মকর্তা (এটিএস) আবু তাহের এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে সোমবার (২৩ মার্চ) দিনগত রাত ১২টা থেকে লোকাল, মেইল, কমিউটার এবং ডেমু ট্রেনগুলো চলাচল বন্ধ করা হয়েছে।

এটিএস আবু তাহের বলেন, প্রাণঘাতী করোনা সংক্রমণরোধে এবং যাত্রীসহ ট্রেনের স্টাফদের নিরাপত্তার স্বার্থে লালমনিরহাট বিভাগের সব ধরনের লোকাল, মেইল, কমিউটার এবং ডেমু ট্রেন চলাচল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। যা সোমবার দিনগত রাত থেকে কার্যকর করা হয়েছে। আপাতত শুধুমাত্র আন্তঃনগর ট্রেনগুলোর চলাচল স্বাভাবিক রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD