বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময়
শরিকদের ৫৫-৬০টি আসন দিয়েছে আ’লীগ: কাদের

শরিকদের ৫৫-৬০টি আসন দিয়েছে আ’লীগ: কাদের

Sharing is caring!

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের শরিকদের ৫৫ থেকে ৬০ টি আসন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

তিনি বলেছেন, শরিক দলগুলোকে ৫৫ থেকে ৬০টি ছেড়ে দেওয়া হয়েছে। তবে দুই-একটি এদিক সেদিক হতে পারে, যা আজকালের মধ্যে চূড়ান্ত হয়ে যাবে।

শুক্রবার (০৭ ডিসেম্বর) রাজধানীর ধানমন্ডিতে অাওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এসব কথা বলেন। 

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, নির্বাচনে মহাজোটের শরিক জাতীয় পার্টিকে ৪০ থেকে ৪২টি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টিকে পাঁচটি, জাসদকে (ইনু) তিনটি, জাসদকে (আম্বিয়া) একটি, তরিকত ফেডারেশনকে দুটি, যুক্তফ্রন্টকে (বিকল্পধারা) তিনটি, জাতীয় পার্টিকে (জেপি) দুইটি আসন ছেড়ে দেওয়া হয়েছে। সব মিলিয়ে এ সংখ্যা ৫৫ থেকে ৬০ হবে। 

চূড়ান্তভাবে মহাজোটের প্রার্থী তালিকা জানতে চাইলে তিনি বলেন, আগামীকাল (শনিবার) নির্বাচন কমিশনে চূড়ান্ত তালিকা পাঠিয়ে দেওয়া হবে। সেখান থেকে জেনে নিতে পারবেন। 
 
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, শরিক দলগুলোর যেসব প্রার্থীকে আসন দেওয়া হয়েছে তারা নৌকা মার্কায় নির্বাচনে অংশ নেবেন। 

‘এর বাইরে শরিক দলগুলো নিজ নিজ মার্কায় আলাদাভাবে নির্বাচন করতে পারে, আমরা উন্মুক্ত করে দিয়েছি। যেমন জাতীয় পার্টি (এরশাদ) ২০০ এরও বেশি আসনে প্রার্থী দিয়েছে। অন্য চাইলেও পারবে, আমরা তাদের বলে দিয়েছি।’ 

কাদের বলেন, আমাদের (আওয়ামী লীগ) ১৭টি আসনে একাধিক প্রার্থী ছিলো। সেখান থেকে একজন করে এনেছি। তাদের চূড়ান্ত চিঠি দিয়েছি। 

এর আগে ধানমন্ডিতে শরিকদলগুলোর প্রার্থীদের চিঠি দেয় আওয়ামী লীগ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD