শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন
বিএম কলেজে করোনা প্রতিরোধে লিফলেট বিতরণ

বিএম কলেজে করোনা প্রতিরোধে লিফলেট বিতরণ

Sharing is caring!

করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা কার্যক্রম চালিয়েছে সরকারি বিএম কলেজ রোভার স্কাউট গ্রুপ।

আজ রোববার সকাল ১০টায় কলেজ ক্যাম্পাসে কার্যক্রমের উদ্বোধন করেন বিএম কলেজের অধ্যক্ষ প্রফেসর শফিকুর রহমান শিকদার।

কার্যক্রমে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস্ বরিশাল জেলা রোভারের কমিশনার এস.এম. তাইজুল ইসলাম ও সম্পাদক জনাব মোঃ নজরুল ইসলাম।

কার্যক্রমের শুরুতেই অত্র গ্রুপের সম্পাদক এ কে এম সামসুর রহমান ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে ভাইরাস প্রতিরোধে কি কি করনীয় তা উল্লেখ করেন। তিনি তার বক্তব্যে বললেন, যেহেতু ভাইরাস জনিত রোগ প্রতিরোধ করা সহজ ব্যাপার নয় তাই আমাদের প্রধান করনীয় হবে সচেতন থাকা। এই ভাইরাস মূলত ১ মিটারের মধ্যে চলাফেরা করে এবং ওই ১ মিটারের মধ্যে আসা প্রাণীকে সংক্রমিত করে।

গ্রুপের সহ-সভাপতি ড. মোঃ গোলাম কিবরিয়া করোনা ভাইরাসের লক্ষন সংক্রান্ত সকল তথ্য উপস্থিত রোভার ও ছাত্র-ছাত্রীদের মধ্যে উপস্থাপন করেন।

গার্ল-ইন-রোভার স্কাউট লিডার নাজমাতুস্ সাকিবা তার বক্তব্যে বলেন, এই ভাইরাস নাক, চোখ এবং মুখ থেকে প্রাণীর দেহে প্রবেশ করে। আর গবেষণায় দেখা গেছে মানুষ তার অজান্তেই তার নাকে ও মুখে গড়ে ২০-৩০ বার হাত দেয়। এই হাতে থাকা জীবানু এতে করে অতি সহজেই প্রাণীর দেহে প্রবেশ করতে পারে। তাই তিনি বিশেষ ভাবে হাত ধোয়ার প্রতি গুরুত্ব দিতে বলেছেন।

রোভার মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে করোনা ভাইরাসে আক্রান্ত হলে কি কি লক্ষন দেখা যায় এবং ভাইরাস প্রতিরোধে করনীয় বিষয়গুলো মাইকিং ও লিফলেট বিতরন করেন রোভার জয়দেব হালদার, রোভার ফারজানা আক্তার এবং রোভার ইমন হোসেন তালুকদার ।

কার্যক্রমে বিএম কলেজের ৯৩ জন রোভার অংশগ্রহণ করে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD