বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ব্যবসায়ী নিহত

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ব্যবসায়ী নিহত

Sharing is caring!

অনলাইন ডেক্স:রাজধানী ঢাকার কেরানীগঞ্জ উপজেলার গদাবাগ এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় আব্দুল মতিন (৫৫) নামে এক ব্যবসায়ী মারা গেছেন।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক রাত পৌনে ৮টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত মতিনের ভাই আওলাদ হোসেন বলেন, কদমতলী মেরাজনগর মোঃবাগ এলাকায় স্থানীয় বাড়ি আমাদের। সেখানে আমাদের ডেকোরেটরের ব্যবসা আছে। বিকেলে ব্যবসার কাজে মোটরসাইকেলে করে কেরানীগঞ্জ এলাকায় গিয়েছিল মতিন। পরে জানতে পারি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে গেছে সে।

এরপর সেখান থেকে পথচারীরা স্থানীয় সাজেদা হাসপাতালে নিয়ে যায়। একপর্যায়ে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, মতিনের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD