রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
তামিম-মুমিনুলের সেঞ্চুরিতে সুবিধাজনক অবস্থানে ইস্ট জোন

তামিম-মুমিনুলের সেঞ্চুরিতে সুবিধাজনক অবস্থানে ইস্ট জোন

Sharing is caring!

বাংলাদেশ ‍ক্রিকেট লিগের (বিসিএল) দ্বিতীয় দিন শেষে তামিম ইকবালের ডাবল সেঞ্চুরি ও মুমিনুল হকের সেঞ্চুরিতে সেন্ট্রাল জোনের বিপক্ষে সুবিধাজনক অবস্থানে রয়েছে ইস্ট জোন। দিন শেষে প্রথম ইনিংসে ১৮২ রানে এগিয়ে আছে মুমিনুলের দল।
শনিবার (০১ ফেব্রুয়ারি) মিরপুরের হোম অব ক্রিকেটে দিন শেষে প্রথম ইনিংসে ইস্ট জোনের সংগ্রহ ২ উইকেটে ৩৯৫ রান। এর আগে প্রথম দিনে প্রথম ইনিংসে সেন্ট্রাল জোন ২১৩ রানে অল-আউট হয়।

বিনা উইকেটে শূন্য রান নিয়ে দ্বিতীয় দিনে প্রথম ইনিংসের খেলা শুরু করে ইস্ট জোন। উদ্বোধনী জুটিতে ৬২ রান যোগ করেন তামিম ও পিনাক ঘোষ। ২৬ রান করে আউট হন পিনাক।

এরপর দ্বিতীয় উইকেট জুটিতে তামিম ও মুমিনুল সেন্ট্রাল জোনের বোলারদের ওপর দাপট দেখান। মধ্যাহ্ন বিরতির পর তামিম তুলে নেন প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের ১৬তম সেঞ্চুরি। তবে এখানেই থেমে থাকেননি তিনি। ব্যাট চালিয়ে ১৬তম সেঞ্চুরিটাকে ডাবল সেঞ্চুরিতে পরিণত করেন জাতীয় দলের এই ওপেনার। ২৮১ বলে ২৯টি চারে সাজানো ছিলো তামিমের এই ডাবল সেঞ্চুরি।

তামিমের ডাবল সেঞ্চুরির পরপরই প্রথম শ্রেণির ক্রিকেটে ২১তম সেঞ্চুরি তুলে নেন মুমিনুল। এই সেঞ্চুরি করার পথে মুমিনুল ১১টি চার মারেন। অবশ্য সেঞ্চুরির পর আর ক্রিজে বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি মুমিনুল। ১১১ রান করে দলীয় ৩৫৮ রানের মাথায় মুকিদুল ইসলামের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরত যান তিনি। ভাঙে তামিম-মুমিনুলের ২৯৬ রানের জুটি।

এরপর দিনের বাকিটা সময় ভালোভাবেই পার করে দেন তামিম ও ইয়াসির আলী। ক্যারিয়ার সেরা ইনিংস খেলে তামিম ২২২ রানে অপরাজিত আছেন। ইয়াসির ২২ রানে ক্রিজে রয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD