রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
সাংবাদিকের ওপর হামলা, কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস আইজিপির

সাংবাদিকের ওপর হামলা, কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস আইজিপির

Sharing is caring!

রাজধানীর মোহাম্মদপুরের জাফরাবাদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সাংবাদিক মোস্তাফিজুর রহমান সুমনের উপর হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

শনিবার (০১ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১২টার দিকে রাজধানীর বনানীর বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শনে এসে তিনি এ কথা জানান।

তিনি বলেন, এমন কোনো ঘটনা আমি এখনও জানি না। তবে ঘটনা যদি সত্য হয়ে থাকে তাহলে সংশ্লিষ্টদের বিষয়টি তদন্তের নির্দেশ দিচ্ছি। যারা এমন ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বিভিন্ন কেন্দ্রে ভোটারদের বাধা দিচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে তিনি বলেন, আমি বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছি, তবে এমন চিত্র চোখে পড়েনি। যারা ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছেন, ভোট দিয়ে বের হচ্ছেন তাদের সঙ্গে কথা বলেছি। তারা উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন। নিরাপত্তা পরিস্থিতি সন্তোষজনক রয়েছে। সবাই যার যার ভোট দিয়ে বেরিয়ে যাচ্ছেন।

তবে যদি কেউ বাধা সৃষ্টি করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়ার কথাও জানান তিনি।

এসময় ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম, ডিএমপির অতিরিক্ত কমিশনার ও সিটিটিসি প্রধান মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩৪ নম্বর ওয়ার্ড এলাকায় দায়িত্ব পালনকালে মোস্তাফিজুর রহমান সুমন নামে এক সাংবাদিককে রামদা দিয়ে কুপিয়ে রক্তাক্ত করেছে দুর্বৃত্তরা।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এখানকার সাদেক খান রোডে এ ঘটনা ঘটে। মোস্তাফিজুর রহমান আগামী নিউজের সাংবাদিক।

ঘটনার প্রত্যক্ষ্যদর্শী জিটিভির সাংবাদিক জামশেদ নাজিম বাংলানিউজকে বলেন, আমরা অনেক সাংবাদিক দায়িত্ব পালনকালে এক জায়গায় দাঁড়িয়ে ছিলাম। সাংবাদিক সুমন খানিকটা দূরে মোবাইলে কথা বলছিলেন। এমন সময় বেশ কয়েকজন অস্ত্রধারী দুর্বৃত্ত পাশ দিয়ে যাচ্ছিলেন।

তারা সন্দেহ করেন সাংবাদিক সুমন তাদের ভিডিও করেছেন। এটা ভেবে সুমনকে প্রথমে মারধর এবং পরে তার মাথায় রামদা দিয়ে কোপ দেয় দুর্বৃত্তরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD