বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
ছেলের অপেক্ষায় দীর্ঘ দেড় বছর পথ চেয়ে কাঁদছেন অভাগীনী মা!

ছেলের অপেক্ষায় দীর্ঘ দেড় বছর পথ চেয়ে কাঁদছেন অভাগীনী মা!

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন, পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউনিয়নের মুদি দোকানী মো.শাহজাহান হাওলাদারের বড় সন্তান মো.সিদ্দিক হাওলাদার ৫ম শ্রেণির পড়ালেখা শেষ করে বাবা, মা ছোট ভাই এবং তিন বোনকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাচ্ছিল। কিন্তু হঠাৎ বড়লোক হওয়ায় আশায় উপজেলার মহিপুর থানার কমরপুর গ্রামের খালেক হাওলাদারের পুত্র তার ফুফাতো ভাই মনির হাওলাদারের পরামর্শে তার সাথে সমুদ্রে মাছ ধরতে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন।

তারই ধারাবাহিকতায় ২০১৭-২০১৮ ইং সালে মহিপুরের ট্রলার মালিক ইলিয়াসের ট্রলারে চুক্তিবদ্ধ হয়ে সমুদ্রে মাছ ধরতে যান এবং ভালোভাবেই দিন কাঁটাতে থাকেন।
২০১৮ ইং সালের আগস্ট মাসে সমুদ্রে ট্রলার দূর্ঘটনার শিকার হন এবং ট্রলারে থাকা ১৩ সদস্যদের মধ্যে ছয় জনকে অন্য ট্রলার এসে উদ্ধার করলেও সিদ্দিকসহ অপর সাতজন অদ্যাবধি নিখোঁজ রয়েছেন। উদ্ধারকৃত সদস্যরা বলেন ট্রলারের হেড মাঝি মনির হাওলাদার সহ ছয়জন চুকানির মধ্যে থাকায় তাদের খুঁজে পাওয়া যায়নি। কোস্টগার্ডের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান দিতে না পারায় হতাশ তাদের পরিবারের সদস্যরা।
সিদ্দিক হাওলাদারের একমাত্র চার বছরের শিশুকন্যা বাবার অনুপস্থিতে বাকরুদ্ধপ্রায় সিদ্দিকের পিতা মো.শাহজাহান হাওলাদার সাংবাদিকদের জানান, সিদ্দিকের মা তার শোকে পাগলপ্রায় তার পিড়াপিড়িতে মহিপুর জামে মসজিদের ইমাম সাহেবের কাছে গেলে তিনি তুলারাশির লোক দ্বারা বাঁটিচালান দিলে দেখতে পান সিদ্দিক হাওলাদার সহ বাকিরা অসুস্থ অবস্থায় কোন একটি দ্বীপে ঘোরাঘুরি করছেন। একথা শোনার পরে সিদ্দিকের মা ছেলেকে ফিরে পাওয়ার আশায় বিভিন্ন সংস্থার দ্বারস্থ হতে মরিয়া।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD