বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…….এবিএম মোশাররফ হোসেন, এমপি কলাপাড়ায় অটোরিকশা- মোটরসাইকেল সংঘর্ষ। আহত-৪ মহিপুর কেয়ার মডেল হাসপাতালে হামলা-ভাঙ্গচুর, আতঙ্কে রোগী-কর্মীরা
শীতের পিঠা নারিকেলের তিল পুলি

শীতের পিঠা নারিকেলের তিল পুলি

Sharing is caring!

শীতকালের পিঠা বেশি সুস্বাদু। এ সময়ে নতুন ধান, খেজুরের রস, আখের গুড় পাওয়া যায়। পিঠা বাংলার আদিম এবং আভিজাত্যপূর্ণ খাবার। বাঙালির লোক ঐতিহ্যে বিভিন্ন পিঠার ইতিহাস এক কালজয়ী সাক্ষী। এ দেশের গ্রামাঞ্চলের মানুষ অন্য কোনো ঋতুর চেয়ে এই শীতঋতুতেই যেন বিভিন্ন ধরনের পিঠার উৎসবে করে থাকে। যুগ যুগ ধরে মানুষ সুস্বাদু উপাদেয় পিঠা খাদ্যদ্রব্যের উৎসব পালনও করে আসছে। ভোজনরসিক মাত্রই সেসব পিঠা পছন্দ করেন। শীতকালের  বিকেলে কিংবা সকালের মিষ্টি রোদ পোহাতে পোহাতে নাশতা করার সময় শীতের পিঠার জুড়ি নেই। এরকম মজাদার এক পিঠার রেসিপি যার নাম নারিকেলের তিল পুলি । আপনার পরিবার বা প্রিয়জনকে এই পিঠা ঘরে বানিয়ে উপহার দিতে পারেন।

উপকরণ :
নারিকেল: ২ কাপ
ভাজা তিলের গুঁড়া: আধা কাপ
খেজুরের গুড়: ১ কাপ
আতপ চালের গুঁড়া: ২ টেবিল চামচ
এলাচ গুঁড়া: এক চিমটি
দারচিনি: ২-৩টা
আতপ চালের গুঁড়া: ২ কাপ
পানি: দেড় কাপ
লবণ: স্বাদমতো
ভাজার জন্য তেল: দুই কাপ

প্রণালী
প্রথমে কুরানো নারিকেলের গুড দিয়ে ১৫-২০ মিনিট রান্না করতে হবে। একটু শক্ত হয়ে এলে এলাচ, তিল ও আতপ চালের গুঁড়া ছড়িয়ে আরও একটু রান্না করতে হবে। তেল উঠে পুর যখন পাকানোর মতো শক্ত হয়ে যাবে, তখন সেটা নামিয়ে ঠাণ্ডা করে লম্বাভাবে সব পুর বানিয়ে নিন। এবার আতপ চালের গুঁড়া সিদ্ধ করে ভালোভাবে চুলার আঁচ কমিয়ে নাড়ুন, যাতে খামিরে কোন ধরনের চাকা না থাকে।

একটু ঠাণ্ডা হলে পানি ছিটিয়ে ভালো করে ছেনে রুটি বানাতে হবে। রুটির এক কিনারে পুর রেখে অন্য কিনার বাঁকানো চাঁদের মতো উল্টে পিঠে আটকে দিতে হবে। এবার টিনের পাত অথবা পুলিপিঠা কাটার চাকতি দিয়ে কেটে নিতে হবে।চাইলে কিনারে মুড়ি ভেঙে ও নকশা করতে পারেন। সব শেষে গরম তেলে মচমচে করে ভাজতে হবে। এভাবেই প্রস্তুত হয়ে যাবে মজাদার নারকেলের তিল পুলি পিঠা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD